শেয়ারFacebookWhatsApp

কর্তব্য কী?

উত্তর: আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কর্তব্য কী?

উদ্দীপক

'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত। রাষ্ট্র পরিচালনায় তিনি অসীম ক্ষমতার অধিকারী। তিনি আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তার মন্ত্রিসভার সদস্যদের তিনি নিজের ইচ্ছানুযায়ী বরখাস্ত করার ক্ষমতা রাখেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

শাসন বিভাগের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে নিজ দেশকে রক্ষা করা।

উত্তর

'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা বিদ্যমান।আইন ও শাসন বিভাগের সম্পর্ক ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারকে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার এ দুই ভাগে ভাগ করা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়। তিনি আইনসভার সদস্য নন এবং সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে জবাব দিতে বাধ্য থাকলেও রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য নন এবং মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি তার একক সিদ্ধান্তে মন্ত্রী নিযুক্ত এবং বরখাস্ত হয়। এককথায়, রাষ্ট্রপতি শাসিত শসনব্যবস্থায় রাষ্ট্রপতি অসীম ও চরম ক্ষমতার অধিকারী।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জনগণের ভোটে নির্বাচিত হওয়া, অসীম ক্ষমতা, আইনসভার নিকট জবাবদিহি না করা এবং আজ্ঞাবহ মন্ত্রিপরিষদ ইত্যাদি বৈশিষ্ট্যে মূলত রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা বিদ্যমান।তাই উদ্দীপকের সাবলীল অনুসঙ্গ থেকে সহজেই বলা যায়, 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। আমি এ সরকারব্যবস্থাকে উত্তম মনে করি।রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি একই সাথে সরকার ও রাষ্ট্রপ্রধান। তিনি চরম ক্ষমতার অধিকারী ও প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার স্থায়িত্ব একে অন্য যেকোনো সরকারব্যবস্থা থেকে উত্তম স্থান দান করেছে। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং মেয়াদ শেষ হবার পূর্বে এ পদ থেকে তাকে অপসারণ করা অত্যন্ত কঠিন। এ ব্যবস্থায় সরকারপ্রধান ও মন্ত্রিসভাকে আইনসভা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না এবং তারা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নন। এ ব্যবস্থায় আইন, শাসন ও বিচার বিভাগ স্বাধীন থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কেননা এ ব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় দেশের দ্রুত উন্নয়ন সাধিত হয়। সরকারের স্থায়িত্বের ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হয়। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি পদে সাধারণত দেশের নাম করা যোগ্য ও দক্ষ রাজনীতিবিদ নির্বাচিত হন এবং তিনি তার কাজের সুবিধার্থে দেশের জ্ঞানী, গুণী, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকেন। যার ফলে দেশ দক্ষ ও যোগ্য নেতৃত্ব পায়। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি এককভাবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য এ সরকারব্যবস্থা অধিকতর উপযোগী। কারণ রাষ্ট্রপতি তার বলিষ্ঠ নেতৃত্ব দ্বারা জাতিকে এগিয়ে নিয়ে যান।সুতরাং আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে 'ক' সরকারব্যবস্থা তথা রাষ্ট্রপতি শাসিত সরকার অন্যান্য সরকার থেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এজন্য এটি একটি উত্তম সরকারব্যবস্থা বলে আমি মনে করি।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।