বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা উচিত। পৃথিবীতে যে কয়টি উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করা ও রক্ষা করা। আর ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা। নির্ভীক, নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা, নাগরিক স্বাধীনতা, আইনের অনুশাসন, সর্বোপরি গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। তাছাড়া ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য ও নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রয়োজন। আর একারণেই প্রশাসন বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা একান্ত আবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর