উদ্দীপকের 'খ' নির্দেশিত সরকার তথা যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার বেশকিছু শর্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে সাংবিধানিকভাবে স্পষ্ট করে ক্ষমতার বণ্টন। এক্ষেত্রে কোনো প্রকার অস্পষ্টতা থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার হুমকিতে পড়তে বাধ্য। এছাড়া নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রীয় মনোভাবের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের নীতিকে অনুধাবন করে ঐক্যবদ্ধ হওয়া এবং নিজের অস্তিত্ব বিলীন না করে স্বকীয়তা বজায় রাখার মাধ্যমেই যুক্তরাষ্ট্র সফল হতে পারে। ভৌগোলিক নৈকট্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। প্রদেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে তাদের ভৌগোলিক নৈকট্য একান্ত প্রয়োজন। আবার, ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করে। ফলে জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। এরূপ ঐক্য যুক্তরাষ্ট্রীয় সরকার সফল হতে ভূমিকা রাখে। অনেকেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্ত হিসেবে মত প্রকাশ করেন। আবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাই এর সফলতার জন্য সংবিধানের প্রাধান্য অত্যন্ত জরুরি। এছাড়া সৎ ও সুযোগ্য নেতৃত্ব, সুস্থ দলব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, উপযুক্ত শিক্ষার বিস্তার ও রাজনৈতিক চেতনা, আর্থিক সামর্থ্য ইত্যাদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তোলে।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের পশ্চাতে সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিক এবং তাদের যথাযথ পরিচালনা করার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব।