মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কী পরিবর্তন ঘটে?
ক. কম্পাঙ্ক
খ. বর্ণ
গ. তরঙ্গদৈর্ঘ্য
ঘ. কোনোটিই না
উত্তর: তরঙ্গদৈর্ঘ্য
ব্যাখ্যা: মাধ্যমের পরিবর্তন হলে অর্থাৎ প্রতিসরাঙ্ক পরিবর্তিত হলে-- • কম্পাঙ্কের পরিবর্তন হয় না। কারণ কম্পাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর নির্ভরশীল নয়। বরং তা তরঙ্গ সৃষ্টিকারী উৎসের উপর নির্ভরশীল। একই উৎস সর্বদা একই কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি করে। • আলোর বর্ণের পরিবর্তন হয় না। কারণ আলোর বর্ণ প্রত্যক্ষভাবে কম্পাঙ্কের উপর নির্ভরশীল। • তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়। কারণ মাধ্যমের প্রতিসরাঙ্ক পরিবর্তিত হলে আলোর বেগের পরিবর্তন হয়। যেহেতু কম্পাঙ্ক ধ্রুব থাকে তাই বেগের সাথে তরঙ্গদৈর্ঘ্যও পরিবর্তিত হয়।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · MCQ
মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কী পরিবর্তন ঘটে?
- ক.কম্পাঙ্ক
- খ.বর্ণ
- গ.তরঙ্গদৈর্ঘ্য
- ঘ.কোনোটিই না
উত্তর