ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. আলোর উপর নির্ভরশীল
খ. জননাঙ্গ বহুকোষী
গ. পরিবহন টিস্যু আছে
ঘ. কোষ প্রাচীর কাইটিন নির্মিত
উত্তর: কোষ প্রাচীর কাইটিন নির্মিত
ব্যাখ্যা: ছত্রাকের বৈশিষ্ট্য: ১। ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ । ২। এরা মৃতজীবী (saprophytic), পরজীবী (parasitic) বা মিথোজীবী হিসেবে বাস করে । ৩। এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান । ৪। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত। ৫। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন (glycogen), তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে। ৬। ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই। ৭। ছত্রাকের জননাঙ্গ এককোষী (unicellulary ৮.। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না । ৯। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়। ১০। জাইগোট-এ মায়োসিস বিভাজন ঘটে, তাই থ্যালাস হ্যাপ্লয়েড (n)। ১১। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। ১২। এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°C নিম্নতাপমাত্রায় এবং কতক 50°C এর ওপর তাপমাত্রায় জন্মাতে পারে)। ১৩ । ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। ১৪। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · MCQ
ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
- ক.আলোর উপর নির্ভরশীল
- খ.জননাঙ্গ বহুকোষী
- গ.পরিবহন টিস্যু আছে
- ঘ.কোষ প্রাচীর কাইটিন নির্মিত
উত্তর