উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের আরবদের সিন্ধু অভিযানের সাথে সংগতিপূর্ণ । উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আবদুল মালিকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি ও জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের প্রেরণা যোগান। তার উৎসাহে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতে সিন্ধুতে অভিযান ( ৭১২ খ্রি.) পরিচালনা করে। উদ্দীপকের ঘটনা এ অভিযানের প্রত্যক্ষ কারণকে ইঙ্গিত করে। উদ্দীপকে বলা হয়েছে, ইসমত সাহেবের পাঠানো জাহাজের মালামাল নারায়ণগঞ্জের একদল ডাকাত কর্তৃক লুণ্ঠিত হয়। ইসমত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর বিচার ও ক্ষতিপূরণ চান। কিন্তু যথাযথ ক্ষতিপূরণ না পেয়ে তিনি প্রশাসনের ওপর রাগান্বিত হন বিচার আরবদের সিন্ধু অভিযানের পেছনেও এমন একটি কারণ নিহিত ছিল। জানা যায়, সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের এ উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণ করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের ঘটনার সাথে প্রাক-সালতানাতের সিন্ধু অভিযানের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর