উদ্দীপকে যে বিজেতার কথা বলা হয়েছে তার সাফল্যের কারণ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজেতা অর্থাৎ সুলতান মাহমুদের সাফল্যের নানাবিদ কারণ বিদ্যমান ছিল । গজনির সুলতান মাহমুদ ছিলেন দিগ্বিজয়ী বীর। তিনি ভারতবর্ষে মোট সতেরো বার অভিযান প্রেরণ করে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এ বিজয়ের পেছনে হিন্দু রাজন্যবর্গের মধ্যে চিরস্থায়ী বিবাদ ও মতবিরোধ, অভিন্ন শত্রুর বিরুদ্ধে ভারতীয়দের জোট গঠনে ব্যর্থতা, ত্রুটিপূর্ণ ও দুর্বল রাজপুত নেতৃত্ব এবং সুলতান মাহমুদের সুশৃঙ্খল সেনাবাহিনীর সাথে উন্নত যুদ্ধকৌশল তাকে অজেয় করে তুলেছিল। উদ্দীপকে একজন মুসলিম বিজেতার সর্বশেষ অভিযান সম্পর্কে বলা হয়েছে । যিনি তার সর্বশেষ অভিযান পরিচালনা করেছিলেন জাঠদের বিরুদ্ধে এবং তাদেরকে পরাজিত করেন। এ থেকে বোঝা যায়, উক্ত মুসলিম বিজেতা হলেন সুলতান মাহমুদ। তিনি ১০০০-১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে মাত্র ২৭ বছরে ১৭ বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করে জয় লাভ করেন। তার সাফল্যের অন্যতম কারণ ছিল তৎকালীন ভারতের রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা যার ফলে মাহমুদের ঐক্যবদ্ধ দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্বল ভারতীয়রা লড়াই করে জয়লাভে অসমর্থ হয়ে পড়ে। সুলতান মাহমুদের মোকাবিলায় ভারতীয়রা কনফেডারেসি গঠন করলেও জাতিভেদ, বর্ণবাদ, ধর্মীয় কুসংস্কার ও পারস্পরিক কোন্দলের কারণে তা আত্মাবিহীন ভূত এ পরিণত হয় এবং সেনাবাহিনীর সংগঠন ও সৈন্য পরিচালনায় দক্ষতা ভারতীয় অভিযানে তার সাফল্যের উল্লেখযোগ্য কারণ ছিল। এছাড়াও ভারতীয়দের পুরোনো ও সনাতন যুদ্ধকৌশল মাহমুদের উন্নত রগকৌশলের কাছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। জেহাদের প্রেরণা ছাড়াও যুদ্ধে জয়লাভ শেষে গণিমত প্রাপ্তির প্রত্যাশা মুসলিম বাহিনীকে অজেয় করে তুলেছিল। সর্বোপরি বলা যায়, অনৈক্য ও অরাজকতাসহ হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিপরীতে মাহমুদের উন্নত রণকৌশল ও ধর্মীয় প্রেরণা প্রভৃতি তার সাফল্যের কারণ ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিজেতার কথা বলা হয়েছে তার সাফল্যের কারণ বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর