এ ধরনের একজন বিজেতার অভিযানের ফলাফল মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ সুলতান মাহমুদের ভারত আক্রমণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী— মন্তব্যটি যথার্থ। সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক ফলাফল ছিল অর্থবহ ও ফলপ্রসূ। সুলতান মাহমুদ ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলেও পাঞ্জাৰকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন যা তাকে সীমিতভাবে হলেও ভারতে নৃপতির মর্যাদা দিয়েছিল। এর ফলে ভারতীয়দের নৈতিক মনোবল ভেঙে যায়, যা পরবর্তীতে মুসলিম বিজয়কে সহজতর করে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, 'এ সংযোজনই মাহমুদের ভারতবর্ষের নৃপতি হওয়ার একমাত্র দাবি। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতে যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের মারাত্মক ক্ষতি হয়। উত্তর ভারতের রাজ্যসমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ে পড়ে। অন্যদিকে ভারত থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ ধনৈশ্বর্য দিয়ে সুলতান মাহমুদ গজনি নগরীর শ্রী বৃদ্ধি করেন। তার ভারত বিজয়ের ফলে মুসলমানদের ইসলাম প্রচার ও প্রসারের পথ উন্মুক্ত হয়। বহু পির-দরবেশ ও পণ্ডিতদের মাধ্যমে ভারতীয় সমাজে ইসলামের বিস্তার ঘটে। এছাড়াও এর সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। এসব অভিযানের মাধ্যমে হিন্দু-মুসলিম সংস্কৃতির পারস্পরিক আদান-প্রদান ঘটে। উভয়ের সংস্কৃতি ও সভ্যতা মিলে এক নবঅধ্যায়ের সূচনা হয় এবং ইন্দো-মুসলিম কৃষ্টির বিকাশ ঘটে । পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল বহুমুখী সাংস্কৃতিক নবধারার নতুন সংস্করণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
এ ধরনের একজন বিজেতার অভিযানের ফলাফল মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর