উদ্দীপকে উল্লিখিত লুটের ঘটনার সাথে সিন্ধু বিজয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লুটের ঘটনার সাথে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীর প্রারকে সিংহলরাজ কর্তৃক খলিফা ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের নিকট প্রেরিত উপঢৌকনপূর্ণ আটটি আরব জাহাজ সিন্ধুর দেবলস্থ জলদস্যু কর্তৃক লুণ্ঠনই ছিল আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ, উদ্দীপকেও যার প্রতিফলন লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, জমিদার আবুল কাশেমের প্রজারা শস্য বোঝাই নৌকা নিয়ে আসার সময় জমিদার ফাহিম চৌধুরীর লোকজন তা লুট করে নিয়ে যায়। এতে ক্রুদ্ধ হয়ে জমিদার আবুল কাশেম জমিদার ফাহিম চৌধুরীর জমিদারিতে আক্রমণ করে তাকে উৎখাত করে। একই ঘটনা আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। সিন্ধু রাজা দাহিরের সীমানায় জলদুস্য কর্তৃক মুসলমানদের জাহাজ লুণ্ঠন হলে খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু রাজা দাহির এ ক্ষতিপূরণের দাবিকে অগ্রাহ্য করলে সাম্রাজ্যবাদী শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুতে অভিযান প্রেরণ করেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের লুটের ঘটনার সাথে আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লুটের ঘটনার সাথে সিন্ধু বিজয়ের কোন ঘটনার সাদৃশ্য…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর