উদ্দীপকের উল্লিখিত সম্রাটের সাথে তোমার পঠিত শাসকের পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণের সাদৃশ্য নির্ণয় করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সম্রাটের সাথে পাঠ্যবইয়ের সুলতান মাহমুদের ভারত আক্রমণের সাদৃশ্য রয়েছে। গজনির সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। ১০০০ থেকে ১০২৬ খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন। ঐতিহাসিকগণ তার অভিযানের পেছনে অর্থনৈতিক মোহকে দায়ী করেছেন। ভারতে পরিচালিত অভিযান থেকে প্রচুর অর্থ-সম্পদ সংগ্রহ করে তিনি তার গজনি রাজ্যের উন্নতির জন্য ব্যয় করেন। উদ্দীপকেও এরূপ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে মাদাইন রাজ্য কৃষিকাজের অনুপযোগী হওয়ায় পার্শ্ববর্তী সুজলা- সুফলা কাশগর অঞ্চলে আক্রমণ চালিয়ে তারা খাদ্যদ্রব্যাদি ছাড়াও লুণ্ঠনকৃত ধন-সম্পদ দিয়ে নিজেদের অঞ্চলের উন্নয়ন করে, যা সুলতান মাহমুদের ভারত অভিযান থেকে লুটকৃত অর্থ দ্বারা গজনি সাম্রাজ্যের উন্নয়ন করার সাথে সাদৃশ্যমান। সুলতান মাহমুদের ষোলোতম অভিযান ছিল ভারতের সোমনাথ মন্দির আক্রমণ। ১০২৬ খ্রিষ্টাব্দে এই মন্দিরে অভিযান চালিয়ে দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা, বিগ্রহাদি, দুইশত মণ অলঙ্কার ও মণিমুক্তা নিয়ে তিনি স্বদেশে ফিরে যান। সেই ধন-সম্পদ গজনির উন্নয়নে ব্যয় করে তিনি গজনিকে পৃথিবীর অনিন্দ্যসুন্দর নগরীতে পরিণত করেন। এ ছাড়াও শিল্প- সাহিত্যের বিকাশ ঘটিয়ে গজনিকে একটি শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করেন। সুতরাং উদ্দীপকের উল্লেখিত আক্রমণ ও লুণ্ঠনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সামঞ্জস্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত সম্রাটের সাথে তোমার পঠিত শাসকের পার্শ্ববর্তী অঞ্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর