শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনাটি সুলতান মাহমুদের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনাটি সুলতান মাহমুদের মহাকবি আবুল কাসেম ফেরদৌসিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার কথা মনে করিয়ে দেয়। সুলতান মাহমুদ শুধু একজন জগদ্বিখ্যাত বিজেতাই ছিলেন না, সাহিত্য ও শিল্পের একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবেও তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি নিজে একজন কবি ছিলেন। কুরআন ও হাদিস শাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল। তিনি তাফসিরুল ফুরু নামে ফিকাহ শাস্ত্রের ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি কবি-সাহিত্যিকদের পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় মহাকবি ফেরদৌসি শাহনামা মহাকাব্য রচনা করেন। উদ্দীপকের কুবলাই খানের কর্মে সুলতান মাহমুদের চিত্র ফুটে উঠেছে। সুলতান মাহমুদ ছিলেন শিল্প-সাহিত্যের সমঝদার একজন শাসক। তিনি চারশর অধিক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বিজ্ঞানী প্রমুখের পৃষ্ঠপোষকতা করেন। তার সময় 'প্রাচ্যের হোমার' নামে খ্যাত এবং জামানার সর্বশ্রেষ্ঠ কবি ফেরদৌসি 'শাহনামা' রচনা করে সুলতানের নামকে অমর করে রেখেছেন। 'শাহনামা' রচিত হওয়ার পর সুলতান মাহমুদ কবিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন। আয়াজ নামক জনৈক প্রিয়পাত্রের প্ররোচনায় সুলতান মহাকবিকে প্রতিশ্রুতি মোতাবেক ৬০,০০০ স্বর্ণমুদ্রার পরিবর্তে ৬০,০০০ রৌপ্যমুদ্রা দিতে চান। এতে কবি ক্ষুব্ধ হয়ে সুলতানের প্রতি কটাক্ষপূর্ণ একটি ব্যঙ্গ কবিতা রচনা করেন এবং চিরকালের জন্য পজনি ত্যাগ করে তার স্বদেশ খোরাসানের তুস নগরে চলে যান। কৃতকার্যের জন্য অনুতপ্ত হয়ে সুলতান মাহমুদ কবিকে যখন ৬০,০০০ স্বর্ণমুদ্রা প্রেরণ করেন, তখন তার মৃতদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সুতরাং, বলা যায়, উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনায় সুলতান মাহমুদের প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনাটি সুলতান মাহমুদের কোন ঘটনার প্রতি ইঙ…

উদ্দীপক

মোঙ্গল নেতা কুবলাই খান মধ্য এশিয়ায় বারবার অভিযান পরিচালনা করতেন। কিন্তু তিনি সেসব অভিযানে বিজয়ী হয়ে সেখানে আধিপত্য বিস্তার না করে বরং সেখানকার ধন-সম্পদ লুটতরাজ করে নিয়ে রাজধানী পিকিংকে সমৃদ্ধশালী করতেন। কুবলাই খান শিল্প-সাহিত্যের সমঝদার ছিলেন। তিনি একজন কবিকে দিয়ে কাব্যগ্রন্থ লিখিয়ে তার পারিশ্রমিক ওয়াদামতো প্রদান করেননি।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

সুলতান মাহমুদ গজনির সুলতান ছিলেন।

উত্তর

সোমনাথ মন্দির বিজয় ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক কাজ হওয়ার কারণে এটি ইতিহাসে বিখ্যাত। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাধিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রচুর ধনৈশ্বর্যে পরিপূর্ণ। মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধন-সম্পত্তির সংবাদ পেয়ে সুলতান মাহমুদ এ মন্দির আক্রমণ করেন। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও মাহমুদ বিজয় অর্জন করে প্রচুর ধন-সম্পদ, নিয়ে স্বদেশে ফিরে যান। এ কারণে এ বিজয় ইতিহাসে বিখ্যাত ।

উত্তর

উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনাটি সুলতান মাহমুদের মহাকবি আবুল কাসেম ফেরদৌসিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার কথা মনে করিয়ে দেয়। সুলতান মাহমুদ শুধু একজন জগদ্বিখ্যাত বিজেতাই ছিলেন না, সাহিত্য ও শিল্পের একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবেও তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি নিজে একজন কবি ছিলেন। কুরআন ও হাদিস শাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল। তিনি তাফসিরুল ফুরু নামে ফিকাহ শাস্ত্রের ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি কবি-সাহিত্যিকদের পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় মহাকবি ফেরদৌসি শাহনামা মহাকাব্য রচনা করেন। উদ্দীপকের কুবলাই খানের কর্মে সুলতান মাহমুদের চিত্র ফুটে উঠেছে। সুলতান মাহমুদ ছিলেন শিল্প-সাহিত্যের সমঝদার একজন শাসক। তিনি চারশর অধিক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বিজ্ঞানী প্রমুখের পৃষ্ঠপোষকতা করেন। তার সময় 'প্রাচ্যের হোমার' নামে খ্যাত এবং জামানার সর্বশ্রেষ্ঠ কবি ফেরদৌসি 'শাহনামা' রচনা করে সুলতানের নামকে অমর করে রেখেছেন। 'শাহনামা' রচিত হওয়ার পর সুলতান মাহমুদ কবিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন। আয়াজ নামক জনৈক প্রিয়পাত্রের প্ররোচনায় সুলতান মহাকবিকে প্রতিশ্রুতি মোতাবেক ৬০,০০০ স্বর্ণমুদ্রার পরিবর্তে ৬০,০০০ রৌপ্যমুদ্রা দিতে চান। এতে কবি ক্ষুব্ধ হয়ে সুলতানের প্রতি কটাক্ষপূর্ণ একটি ব্যঙ্গ কবিতা রচনা করেন এবং চিরকালের জন্য পজনি ত্যাগ করে তার স্বদেশ খোরাসানের তুস নগরে চলে যান। কৃতকার্যের জন্য অনুতপ্ত হয়ে সুলতান মাহমুদ কবিকে যখন ৬০,০০০ স্বর্ণমুদ্রা প্রেরণ করেন, তখন তার মৃতদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সুতরাং, বলা যায়, উদ্দীপকের মহাকাব্য বিষয়ক ঘটনায় সুলতান মাহমুদের প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি কুবলাই খানের মতো একই উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেছেন । সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বারবার অভিযান প্রেরণ করেছিলেন। উদ্দীপকের কুবলাই খানের ক্ষেত্রেও এরূপ দেখা যায় । মোঙ্গল নেতা কুবলাই খান ১২ বার মধ্য এশিয়ায় অভিযান পরিচালনা করেন। কিন্তু আধিপত্য বিস্তার না করে তিনি ধন-সম্পদ লুট করে নিয়ে যান এবং রাজধানী পিকিংকে সমৃদ্ধশালী করেন। একইভাবে ধনলিপ্সার তীব্র বাসনা সুলতান মাহমুদের অভিযানে প্রতিফলিত হয়েছে। 'An Advanced History of IndiaIndia^{\prime} গ্রন্থেও ভারতীয় ধনৈশ্বর্য' সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, “সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।” সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, ১৭ বার অভিযান পরিচালনা করে তিনি সোনা, রুপা, হীরা, জহরত, মণি-মাণিক্য আহরণ করে গজনিতে নিয়ে যান। গজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন। উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, কুবলাই খানের মতো অর্থনৈতিক তথা ধন-সম্পদ সংগ্রহের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ বারবার ভারতে অভিযান পরিচালনা করেছেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।