তুমি কি মনে কর, কুবলাই খানের মতো সুলতান মাহমুদও একই উদ্দেশ্যে বারবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি কুবলাই খানের মতো একই উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেছেন । সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বারবার অভিযান প্রেরণ করেছিলেন। উদ্দীপকের কুবলাই খানের ক্ষেত্রেও এরূপ দেখা যায় । মোঙ্গল নেতা কুবলাই খান ১২ বার মধ্য এশিয়ায় অভিযান পরিচালনা করেন। কিন্তু আধিপত্য বিস্তার না করে তিনি ধন-সম্পদ লুট করে নিয়ে যান এবং রাজধানী পিকিংকে সমৃদ্ধশালী করেন। একইভাবে ধনলিপ্সার তীব্র বাসনা সুলতান মাহমুদের অভিযানে প্রতিফলিত হয়েছে। 'An Advanced History of India [গণিত] গ্রন্থেও ভারতীয় ধনৈশ্বর্য' সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, “সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।” সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, ১৭ বার অভিযান পরিচালনা করে তিনি সোনা, রুপা, হীরা, জহরত, মণি-মাণিক্য আহরণ করে গজনিতে নিয়ে যান। গজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন। উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, কুবলাই খানের মতো অর্থনৈতিক তথা ধন-সম্পদ সংগ্রহের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ বারবার ভারতে অভিযান পরিচালনা করেছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর, কুবলাই খানের মতো সুলতান মাহমুদও একই উদ্দেশ্যে বারবা…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর