উদ্দীপকে উল্লিখিত শারজিল শাহের আক্রমণের সাথে ভারতবর্ষের কোন মুসলিম শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শারজিল শাহের আক্রমণের সাথে ভারতবর্ষে সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের শারজিল শাহ সুলতান মাহমুদের মতোই একজন দিগ্বিজয়ী বীর । তিনিও সুলতান মাহমুদের মতো পাশের রাজ্যগুলো আক্রমণ করে প্রচুর ধনসম্পদ হস্তগত করেন। সুলতান মাহমুদের মতোই লুণ্ঠনকৃত সম্পদ দ্বারা নিজ দেশের উন্নয়ন কাজে ব্যয় করেন। তার একটি উপাসনালয়ে অভিযান পরিচালনা সুলতান মাহমুদের সোমনাথ মন্দির বিজয়ের সাথে তুলনীয়। ভারতে পরিচালিত সুলতান মাহমুদের অভিযানগুলোর মধ্যে চালুক্য রাজ্যের অন্তর্ভুক্ত কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির আক্রমণ ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এটি ছিল ভারতবর্ষে তার ষোড়শ অভিযান। ঐতিহাসিক ইবনুল আমির, ইবনে খালদুন, ফিরিশতা, আধুনিক গবেষক W. Haig প্ৰমুকের মতে, সোমনাথ বিজয় মাহমুদের সাধ্যের বাইরে বলে মন্দিরের পুরোহিতগণ উল্লাস করছিল। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে সুলতান মাহমুদ এক বিরাট ও শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ১০২৬ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি সোমনাথের দ্বারে উপস্থিত হন। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় হিন্দুরা প্রবল বাধা দান করেও সুলতানের কাছে পরাজিত হন। এভাবে সোমনাথ জয় করে সুলতান মাহমুদ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীরে পরিণত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শারজিল শাহের সাথে সুলতান মাহমুদ সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শারজিল শাহের আক্রমণের সাথে ভারতবর্ষের কোন মুসলিম …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর