উক্ত শাসকের ষোড়শ অভিযানের ফলাফল মূল্যায়ন করো।
উত্তর: সুলতান মাহমুদের ষোড়শ অভিযানেরর ফলাফল ছিল সুদূরপ্রসারী। সোমনাথ মন্দির বিজয় (১০২৬ খ্রি.) ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অভিযানে সফলতা লাভ সুলতান মাহমুদের অন্যতম কৃতিত্ব। তবে বলার অপেক্ষা রাখে না যে, তার এ অভিযানে ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের ব্যাপক ক্ষতি হয়। তবে এর কিছু ইতিবাচক প্রভাবও বিদ্যমান। স্থানীয় হিন্দুরা বাধা দিলেও সুলতান মাহমুদ. সোমনাথ মন্দির বিজয় করতে সক্ষম হন। এটি আক্রমণ করে মন্দিরের প্রায় ৩০০ দেব-দেবীর মূর্তি বিচূর্ণ করা হয়। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং ২'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে।' ড. নাজিম বলেন, 'সোমনাথ অভিযান ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক কাৰ্য।' সুলতান মাহমুদ তার এই অভিযান থেকে প্রাপ্ত সম্পদ দিয়ে গজনির উন্নতি ও সমৃদ্ধি করেন। ফলে গজনি ইতিহাসের প্রসিদ্ধ নগরীতে পরিণত হয়। অপরদিকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ষোড়শ অভিযান ছিল সফলতার দীপ্ততায় পরিপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত শাসকের ষোড়শ অভিযানের ফলাফল মূল্যায়ন করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর