উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আরবদের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় এক যুগান্তকারী ঘটনা। এ ঘটনাকে পরবর্তী যুগের ওপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। ঐতিহাসিকেরা আরবদের সিন্ধু অভিযানের পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষ দু'ধরনের কারণই ক্রিয়াশীল ছিল বলে মনে করেন। উদ্দীপকে বর্ণিত আক্রমণের মাধ্যমে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, আরাকান বন্দর অতিক্রম করার সময় প্রায়ই বাংলার বণিকেরা জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে বাংলার রাজা বারবার আরাকানের রাজাকে চিঠি প্রদান করলেও তা কোন কাজে আসেনি। একবার রাজার জন্য পাঠানো উপহার ভর্তি জাহাজ আরাকানের বন্দরে লুট হলো। এতে বাংলার রাজা ক্ষুদ্ধ হয়ে আরাকানের রাজাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিলেন এবং আরাকানে অভিযান পাঠিয়ে আরাকান জয় করলেন। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রে এমনটি দেখা যায়। সিন্দুর দেবল বন্দরে ভালদস্যুরা মুসলমানদের ৮টি জাহাজ লুট করে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুদ্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতানে অভিযান প্রেরণ করে তা বিজয় করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে সাথে আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর