উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত অভিযান অর্থাৎ সিন্ধু অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। আরবদের সিন্ধু বিজয়ের পথ ধরে পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে। সিন্ধু বিজয়ের পর আরব সৈন্যদের মধ্যে অনেকেই ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তারা বিজিত অঞ্চলসমূহে রাস্তাঘাট নির্মাণ করে। এছাড়াও ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ফলাফল লক্ষ করা যায়। এজন্য ইতিহাসবিদ টড 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন। সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এ বিজয়ের ফলে অসংখ্য পির-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন; যাদের প্রভাবে সাম্য, মৈত্রী, উদারতা ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে দলে দলে নির্যাতিত সম্প্রদায় যোগদান করতে থাকে। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার পর আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সিন্ধু বিজয়ের মাধ্যমে আরবরা সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের নিবিড় সংস্পর্শে আসার সুযোগ পায়। ফলে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। আর্য ও সেমেটিক জাতির এ মিলন ভারতবর্ষে নতুন সমাজব্যবস্থার সৃষ্টি করে। আরবদের কল্যাণমুখী শাসন, ধর্মীয় স্বাধীনতা প্রদান, ধর্মীয় উপাসনালয়গুলো সংরক্ষণ প্রভৃতি কাজ উভয়ের মধ্যে আস্থা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে হিন্দু- মুসলমানদের এ সহাবস্থানই পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। উপরের আলোচনা থেকে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বিজয় ছিল মুসলমানদের জন্য এক যুগান্তকারী ঘটনা ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর