উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবিষয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবিষয়ের আরব তথা মুসলমান কর্তৃক ভারতের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-মাইয়া বংশীয় আল ওয়ালিদ ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ-বিন-কাসিমের সিন্ধু অভিযানের সময় আরবের খলিফা ছিলেন। তখন উমাইয়াদের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে উমাইয়া খিলাফতের ব্যাপক সম্প্রসারণ হচ্ছিল। ওয়ালিদের শাসনামলের পূর্ব থেকেই আরবের সাথে শ্রীলঙ্কার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। শ্রীলঙ্কা তথা তৎকালীন সিংহলে বাণিজ্য করতে এসে অনেক মুসলিম বণিক মারা গেলে সিংহলের রাজা ইসলাম গ্রহণ করে এসব বণিকদের মালামাল, পরিবার-পরিজন এবং সাথে আটটি জাহাজ ভর্তি উপঢৌকন খলিফা ওয়ালিদের প্রতি আনুগত্যস্বরূপ প্রেরণ করেন। কিন্তু সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। ইরাকের গভর্নর। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের নিকট পৃষ্টির । জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির ঔদ্ধত্য প্রকাশ করলে তিনি সিন্ধু অভিযান প্রেরণ করেন। হাজ্জাজের নির্দেশে তদীয় ভ্রাতুস্পুত্র ও জামাতা ১৭ বছর বয়স্ক যুবক মুহাম্মদ বিন কাসিম। ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অভিযান করেন। তিনি মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে ৫০ হাজার সেনার দাহির বাহিনীকে পরাজিত করে সিন্ধু দখল করেন। তেমনি উদ্দীপকে দেখা যায়, সিরাজগঞ্জের জেলের মাছ ধরা এবং এলেঙ্গাচরের বাসিন্দা কর্তৃক মাছ লুণ্ঠন করা হলে সিরাজগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান তা এলেঙ্গাচরের চেয়ারম্যানের কাছে ফেরত চান। কিন্তু তা না পেয়ে এলেঙ্গা আক্রমণ করেন যা সিংহলরাজ কর্তৃক হাজ্জাজ বিন ইউসুফের নিকট উপঢৌকন প্রেরণ ও তা দেবল বন্দরে লুষ্ঠিত হওয়ার পর সিন্ধু অভিযানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায় যে, উদ্দীপকের ঘটনা আরব তথা মুসলমানদের সিন্ধু বিজয়ের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবিষয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর