উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে তোমার পঠিত কোন অভিযানের মিল রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে আমার পাঠ্যবইয়ের আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে। আরবদের সিন্ধু অভিযান মুসলিম ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আরবগণ ভারতবর্ষের ধনৈশ্বর্য লাভের উদ্দেশ্যে এ অভিযান প্রেরণ করেন। তবে তাদের এ অভিযানের পেছনে প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল সিন্ধুর দেবল বন্দরে ভারতীয় জলদুস্যদের আরব জাহাজ আক্রমণ ও লুণ্ঠন। উদ্দীপকেও এ অভিযানের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জলদস্যুরা প্রায়ই অটোমান সুলতানদের বাণিজ্য জাহাজ আক্রমণ করত। ফলে ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য বিস্তার এবং জলদুস্যদের উপদ্রব বন্ধ করার জন্য তারা উপকূলবর্তী দ্বীপগুলোসহ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন। একইভাবে অষ্টম শতাব্দীর শুরুর দিকে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আরবদের ৮টি জাহাজ লুট হয়। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ উমাইয়া খলিফা আল ওয়ালিদ ও পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্যে প্রেরণ করেন । যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদুস্যরা লুণ্ঠন করে। হাজ্জাজ সিন্ধু রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান প্রেরণ করেন । তিনি দাহিরকে পরাজিত করে সিন্ধু দখল এবং সেখানে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে এ ঘটনারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে তোমার পঠিত কোন অভিযানের মিল রয়েছে ? …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর