উদ্দীপকের 'ক' নামক শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' নামক শাসকের সাথে বিশ্বখ্যাত বিজেতা সুলতান মাহমুদের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। গজনির সুলতান মাহমুদ ছিলেন একজন সমরপ্রিয় ও সাহসী যোদ্ধা। উচ্চাভিলাষী এই বিজেতা স্বীয় রাজ্য গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিত রাজ্য হিসেবে গড়ে তুলতে প্রচুর অর্থের প্রয়োজন বোধ করেন। এই অর্থের জন্যই তিনি বিভিন্ন রাজ্যে অভিমান চালিয়ে বিপুল ধন-সম্পদের অধিকারী- হন। উদ্দীপকের 'ক' নামক শাসকের কর্মকাণ্ডেও যা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে 'ক' নামক বিজেতা তার পার্শ্ববর্তী দেশে সামরিক অভিযান পরিচালনা করে বিপুল ধন-সম্পদের অধিকারী হন। এ সম্পদ দ্বারা স্বীয় রাজধানীকে অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। অন্যতম সমরনেতা গজনির সুলতান মাহমুদের মধ্যেও অনুরূপ প্রতিফলন লক্ষণীয়। সুলতান মাহমুদ ধন-ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষে বারবার আক্রমণ করেন। তার এ অভিযানের উদ্দেশ্য ছিল প্রচুর ধন-সম্পদ আহরণ করে নিজ রাজ্যের উন্নয়ন ঘটানো। তাই তিনি ভারতবর্ষকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করে ২৭ বছরে মোট ১৭ বার সেখানে অভিযান প্রেরণ করেন এবং প্রতিবারই জয় লাভ করে প্রচুর সম্পদ হস্তগত করেন। এসব আহরিত অর্থ-সম্পদ কাজে লাগিয়ে তিনি পজনি রাজ্যকে সমৃদ্ধিশালী করে গড়ে তুলেছিলেন। সুতরাং সুলতান মাহমুদের বিজেতার স্বরূপই যেন উদ্দীপকের 'ক' নামক চরিত্রে ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' নামক শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর