পাঠ্যবইয়ের উক্ত শাসকের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য বিশ্লেষণ করো ।
উত্তর: পাঠ্যবইয়ের উক্ত শাসক অর্থাৎ সুলতান মাহমুদের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বারবার অভিযান প্রেরণ করেছিলেন। ঐতিহাসিক হাবিব বলেন, "এটি ধর্মযুদ্ধ ছিল না, গৌরব ও স্বর্ণের লোভেই সংঘটিত পার্থিব যুদ্ধ।" অর্থের তীব্র বাসনা সুলতান মাহমুদের অভিযানেও প্রতিফলিত হয়েছে। ভারত অভিযানে অসামান্য সাফল্য থাকা সত্ত্বেও পাঞ্জাব ছাড়া আর কোনো অঞ্চলকে মাহমুদ সাম্রাজ্যভুক্ত করেননি। তাই ঐতিহাসিকগণ তার অভিযানের পেছনে অর্থনৈতিক কারণকেই মুখ্য কারণ বলে উল্লেখ করেন।An Advanced History of India [গণিত] গ্রন্থেও 'ভারতীয় ধনৈশ্বর্য সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, “সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান- বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।" সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, ১৭ বার অভিযান পরিচালনা করে তিনি সোনা, রুপা, হীরা, জহরত, মণি-মাণিক্য আহরণ করে গজনিতে নিয়ে যান। পজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুলতান মাহমুদের ভারতের রাজ্য বিজয়ের মূল উদ্দেশ্য ছিল ধন-সম্পদ আহরণ করা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের উক্ত শাসকের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য বিশ্লেষণ করো ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর