শেয়ারFacebookWhatsApp

'উক্ত শাসক ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা' বিশ্লেষণ করো ।

উত্তর: উক্ত শাসক অর্থাৎ মুহাম্মদ ঘুরি ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা— বক্তব্যটি যথার্থ । মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে মুহাম্মদ ঘুরির নাম সর্বাগ্রে। তিনি ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা ও ক্ষমতাবান শাসক। দৃঢ় মনোবল এবং অসীম সাহসের অধিকারী মুহাম্মদ ঘুরি তৃতীয়পর্যায়ে অভিযান চালিয়ে ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ৷ মুহাম্মদ ঘুরি ছিলেন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ এবং অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। তার উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি সুপরিকল্পিতভাবে ভারতে অভিযান পরিচালনা করেন। একে একে তিনি গুজরাট, মুলতান ও পাঞ্জাব অধিকার করেন। এরপর মুহাম্মদ ঘুরি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান। এ যুদ্ধে তার বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। তাই ১১৯২ খ্রিষ্টাব্দে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুতুবউদ্দিন আইবেক, ইয়ালদুজ ও তুগ্রিলের মতো বিশ্বস্ত সেনাপতিদের সামরিক দক্ষতাকে কাজে লাগিয়ে এবং নিজের সামরিক নৈপুণ্যে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'উক্ত শাসক ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা' বিশ…

উদ্দীপক

ট্রান্স অক্সিয়ানার চাগতাই তুর্কি শাসক তৈমুর লঙ একজন বিশ্ববিখ্যাত সমর কুশলী শাসক ছিলেন। তার রাজ্য বিজয়ের মধ্যে এশিয়া অভিযান ছিল উল্লেখযোগ্য ঘটনা । মধ্য এশিয়ার রাজনৈতিক গোলযোগ তাকে এ অভিযানে আগ্রহী করে তোলে। এ সময় মধ্য এশিয়াতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে এবং তারা পরস্পর কলহে লিপ্ত থাকত। তিনি বিখ্যাত কয়েকটি যুদ্ধ জয়ের মাধ্যমে কাবুল, কান্দাহার ও হিরাত দখল করেন এবং সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করেন ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

বাংলার শেষ রাজা ছিলেন লক্ষণ সেন ।

উত্তর

তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল একটি চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ। এ যুদ্ধের ফলে স্থায়ীভাবে ভারতবর্ষে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধে মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ও তার বাহিনী সুদৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ করে পৃথ্বিরাজ (দিল্লি ও আজমিরের শাসনকর্তা) ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শাসক তৈমুর লঙ-এর এশিয়া অভিযানের কারণের সাথে ভারত আক্রমণকারী সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির মিল রয়েছে। মুহাম্মদ ঘুরি তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার অভিযানের সময় ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সন্তোষজনক ছিল না। দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অনৈক্য দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। এ বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে মুহাম্মদ ঘুরি ভারতে অভিযান চালান এবং সফল হন, যেমনটি উদ্দীপকের অভিযানের ক্ষেত্রে দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, ট্রান্স অক্সিয়ানার চাগতাই তুর্কি শাসক তৈমুর লঙ এর রাজ্য বিজয়ের মধ্যে এশিয়া অভিযান একটি উল্লেখযোগ্য ঘটনা। মধ্য এশিয়ার রাজনৈতিক গোলযোগ তাকে এ অভিযানে আগ্রহী করে তোলে । এ সময় এশিয়াতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে এবং তারা পরস্পর কলহে লিপ্ত থাকত। মুহাম্মদ ঘুরির আক্রমণের প্রাক্কালেও ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল। তখন সমগ্র ভারতে বেশকিছু ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে উত্তর-পশ্চিম ভারতে তিনটি মুসলিম ও বেশ কয়েকটি রাজপুত রাজ্যের উপস্থিতি দেখা যায়। সে সময় ভারতের রাজনৈতিক ক্ষমতায় ছিল আজমির ও সম্ভরে চৌহান, মালবে পরমার, চেঁদিতে কালাচুর, বুন্দেলখণ্ডে চান্দেলা, গুজরাটে চালুক্য, কনৌজে গরওয়াল, মগধে পাল ও বাংলায় সেন বংশ। মুহাম্মদ ঘুরির আক্রমণকালে পাঞ্জাব গজনি বংশের শাসক খসরু মালিকের শাসনাধীনে ছিল। ইন্দ্রিয়পরায়ণ ও অকর্মণ্য খসরু মালিককে পরাজিত করে মুহাম্মদ ঘুরি পাঞ্জাব জয় করেন। তখন দিল্লি ও আজমির ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য। রাজপুত চৌহান রাজবংশ দিল্লি ও আজমির শাসন করত। ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে চৌহান রাজা পৃথ্বিরাজকে পরাজিত করে মুহাম্মদ ঘুরি ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথকে সুগম করেন । সুতরাং বলা যায় তৈমুর লঙ এর অভিযানের কারণের সাথে মুহাম্মদ ঘুরির অভিযানের মিল রয়েছে ।

উত্তর

উক্ত শাসক অর্থাৎ মুহাম্মদ ঘুরি ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা— বক্তব্যটি যথার্থ । মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে মুহাম্মদ ঘুরির নাম সর্বাগ্রে। তিনি ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা ও ক্ষমতাবান শাসক। দৃঢ় মনোবল এবং অসীম সাহসের অধিকারী মুহাম্মদ ঘুরি তৃতীয়পর্যায়ে অভিযান চালিয়ে ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ৷ মুহাম্মদ ঘুরি ছিলেন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ এবং অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। তার উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি সুপরিকল্পিতভাবে ভারতে অভিযান পরিচালনা করেন। একে একে তিনি গুজরাট, মুলতান ও পাঞ্জাব অধিকার করেন। এরপর মুহাম্মদ ঘুরি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান। এ যুদ্ধে তার বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। তাই ১১৯২ খ্রিষ্টাব্দে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুতুবউদ্দিন আইবেক, ইয়ালদুজ ও তুগ্রিলের মতো বিশ্বস্ত সেনাপতিদের সামরিক দক্ষতাকে কাজে লাগিয়ে এবং নিজের সামরিক নৈপুণ্যে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।