শেয়ারFacebookWhatsApp

উক্ত বিজয়ের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল নিম্নে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো:সিন্ধু ও মুলতান বিজয় আরবদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ইতিহাস। পাশাপাশি এই বিজয় ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জ্ঞান বিকাশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফরাসীদের মিশর জয়ের ফলে সেখান জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছে। তেমনি ভারতবর্ষে এসে ও আরবরা বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচিত করতে পেরেছে। ভারতের চিকিৎসা, সাহিত্য, চিত্রশিল্পের গ্রন্থ আরবীতে অনুবাদ করে আরবরা জ্ঞানার্জনে নতুন দ্বার উন্মোচিত করেছিল। ভারতীয়দের কাছে থেকে আরবরা শূন্যের ব্যবহার শিখে। তাছাড়া জ্যোতির্বিদ আবু মাশার, আল বিরুনীসহ বহু মুসলিম পন্ডিত ভারতে জ্ঞানচর্চায় আসেন।পাশাপাশি ফরাসিদের মিশর বিজয়ে শিল্প-সংস্কৃতির উন্নতির মতো আরবদের সিন্ধু ও মুলতান বিজয়েও ভারতে নানবিধ উন্নতি পরিলক্ষিত হয়েছিল। মুসলমানদের ধর্ম, আচার-ব্যবহারে ভারতীয়রা প্রভাবিত হয়েছিল। গ্রীক, মিসরীয়, মেসোপটমিয়ার মতো বিখ্যাত সভ্যতাগুলোর সংস্কৃতির সাথে ভারতীয়রা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিলো। এছাড়াও ভারতে হিন্দু-মুসলমান পারস্পরিক ভাব-বিনিময় ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে নতুন সংস্কৃতির উত্থান ঘটে ভারতে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত বিজয়ের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

ফরাসি সরকারের সেনাপতি নেপোলিয়ন বোনপার্ট ১৭৯৫ খ্রিষ্টাব্দে মিশর বিজয় করেন। কিন্তু নেপোলিয়ন ও ফরাসিরা বেশিদিন মিশরে অবস্থান করতে পারেননি। তবে এ বিজয় ছিল অতন্ত্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে এর ফলাফল ছিল সুদুরপ্রসারি।

Dhaka · 2022

উত্তর

রানীবাঈ।

উত্তর

ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষীদের মহামিলন ঘটেছে বলে আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে "ণৃ-তত্ত্বের জাদুঘর বলেছেন"। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন অধিবাসী দ্রাবিড় জাতি। পরবর্তীতে আর্য, শক, কুষাণ ও হুনরা ভারতে আসে। এখানে হিন্দু ও মুসলিমদের আধিক্য থাকলেও বৌদ্ধ, খ্রিষ্ট, জৈন, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীরা রয়েছেন। পাশাপাশি বিভন্ন ভাষাভাষী লোকজন ও রয়েছেন। বর্তমানে ভারতে ২,০০০ এর বেশি উপভাষা প্রচলিত আছে। ভারতবর্ষে এরুপ জাতি-ধর্ম-ভাষাগত বৈচিত্র্য থাকায় আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে "ণৃ-তত্ত্বের জাদুঘর বলেছেন"।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সম্রাট নেপোলিয়নের মিশর বিজয়ের সাথে আরবদের সিন্ধু ও মুলতান অভিযানের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:৭১০-৭১১ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম একাধিকবার চেষ্টা করে ও সিন্ধু বিজয়ে সফল হন নি। কিন্তু পরবর্তীতে ৭১২ খ্রিস্টাব্দে তার বিশাল সৈন্যবাহিনীর পাশাপাশি তিনি সামরিক সহায়তা পান হারুন মোহাম্মদ বিন কাসিমের। পাশাপাশি রাজা দাহিরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় জাঠ ও মেঠেরা আরব বাহিনীতে যোগ দেন। ফলে বিশাল এই সামরিক শক্তি প্রায় বিনা বাঁধায় সিন্ধু জয় করেন। পরের বছর আরবরা মুলতান ও জয় করেন। তবে আরবরা বেশিদিন নিজেদের অবস্থান ধরে রাখতে না পারলেও তাদের জয়ে ভারতবর্ষে শিল্প-সাংস্কৃতিক অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি জ্ঞান ও বিকশিত হয়েছে। বহু আরব ব্যাক্তি ভারতবর্ষে জ্ঞানচর্চায় আসেন।উদ্দীপকেও ফরাসিরা মিশর বিজয় করলেও সেখানে তারা বেশিদিন শাসন করতে পারে নি। তবে এই বিজয় মিশরের ইতিহাসে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো। কেননা এই বিজয়ে মিশরে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির অভাবনীয় উন্নতি হয়েছে। তাই বলা যায়, যুদ্ধে বিজয়ী হয়েও স্বল্প সময় শাসন ও শাসনামলে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির উন্নতির দিক থেকে ফরাসীদের মিশর বিজয় ও আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের সাদৃশ্য রয়েছে।

উত্তর

আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল নিম্নে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো:সিন্ধু ও মুলতান বিজয় আরবদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ইতিহাস। পাশাপাশি এই বিজয় ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জ্ঞান বিকাশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফরাসীদের মিশর জয়ের ফলে সেখান জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছে। তেমনি ভারতবর্ষে এসে ও আরবরা বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচিত করতে পেরেছে। ভারতের চিকিৎসা, সাহিত্য, চিত্রশিল্পের গ্রন্থ আরবীতে অনুবাদ করে আরবরা জ্ঞানার্জনে নতুন দ্বার উন্মোচিত করেছিল। ভারতীয়দের কাছে থেকে আরবরা শূন্যের ব্যবহার শিখে। তাছাড়া জ্যোতির্বিদ আবু মাশার, আল বিরুনীসহ বহু মুসলিম পন্ডিত ভারতে জ্ঞানচর্চায় আসেন।পাশাপাশি ফরাসিদের মিশর বিজয়ে শিল্প-সংস্কৃতির উন্নতির মতো আরবদের সিন্ধু ও মুলতান বিজয়েও ভারতে নানবিধ উন্নতি পরিলক্ষিত হয়েছিল। মুসলমানদের ধর্ম, আচার-ব্যবহারে ভারতীয়রা প্রভাবিত হয়েছিল। গ্রীক, মিসরীয়, মেসোপটমিয়ার মতো বিখ্যাত সভ্যতাগুলোর সংস্কৃতির সাথে ভারতীয়রা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিলো। এছাড়াও ভারতে হিন্দু-মুসলমান পারস্পরিক ভাব-বিনিময় ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে নতুন সংস্কৃতির উত্থান ঘটে ভারতে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।