উদ্দীপকের মঙ্গোলিয়ান বীর হালাকু খানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বীরের/শাসকের প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বীর হালাকু খানের খানের সাথে পাঠ্যবইয়ের মুহাম্মদ ঘুরির দিকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা আলোচনা করা করা হলো:সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম বা মুহাম্মদ ঘুরি ছিলেন আফগানিস্তানের ঘুর সাম্রাজ্যের। তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অসাধারণ পারদর্শী। তিনি উত্তরাধিকার সূত্রে গজনির সিংহাসনে আরোহন করেন। তখন থেকে তিনি রাজ্যজয়ে মনোনিবেশ করেন। এরই প্রেক্ষিতে ভারতবর্ষে অভিযান শুরু করেন এবং ৩য় অভিযান পরিচালনা করে বিজয় লাভ করেন। পরবর্তীতে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্য গড়ে তোলেন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করে যান, তা ৭০০ বছর স্থায়ী ছিলো। ইতিহাসবিদেরা মুহাম্মদ ঘুরিকে এজন্য ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেন।উদ্দীপকেও বীর হালাকু ছিলেন একজন অনন্যসাধারণ যোদ্ধা। মুহাম্মদ ঘুরিরতো তিনি ও উত্তরাধিকার সূত্রে সিংহাসনে আরোহন করেছিলেন। ক্ষমতা লাভের পর তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এই অভিযানের ফলে তিনি বাগদাদ বিজয় করেন। সেই বাগদাদে তিন তখন নিজের সাম্রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। তাই আলোচনাপূর্বক বলা যায়, উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্তি, অসাধারণ যোদ্ধা ও অভিযানে বিজয় লাভ করে সেখানে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপকের বীর হালাকুর ইতিহাস মুহাম্মদ ঘুরির দিকে ইঙ্গিত করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মঙ্গোলিয়ান বীর হালাকু খানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বীর…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর