উদ্দীপকে উল্লিখিত উপাসনালয়টি আক্রমনের সাথে সুলতান মাহমুদের কোন অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উপসনালয়ে আক্রমণের সাথে সুলতান মাহমুদের সোমনাথ মন্দির আক্রমণের সাথে সাদৃশ্য পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:সুলতান মহমুদ ২৭ বছরে ভারতবর্ষে মোট ১৭ বার অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অভিযানে বিজয়ী হয়ে বিপুল পরিমাণ বেশি সম্পদ অর্জন করেন। গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ ছিল তার একটি দু:সাহসিক কাজ। মন্দিরটি সুলতান মাহমুদের আক্রমণের সাধ্যের বাইরে বলে এই মন্দিরের পুরোহিতরা ভাবলেও মন্দিরে বিপুল ধনরাজির খবর পেয়ে তিনি আক্রমণ করেন। সেখানকার রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদ জয়লাভ করেন। মন্দির থেকে সুলতান মাহমুদ দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা, দুইশত মণ মণি-মুক্তা পান।উদ্দীপকেও সুলতান অরখান বিভিন্ন রাজ্যে আক্রমণ করেন এবং বিজয় লাভ করে সেখানকার ধন-সম্পদ হস্তগত করেন। এছাড়াও তিনি একটি সুরক্ষিত উপসনালয়ে মূল্যবান ধন-সম্পদের খোঁজ পেয়ে সেখানে আক্রমণ করেন। স্থানীয়দের বাঁধা পেরিয়ে তিনি সেখানে বিজয় লাভ করেন এবং সব ধন-সম্পদ নিজে লুণ্ঠন করেন। তাই বলা যায়, ধন-সম্পদ লাভের উদ্দেশ্যে বিভিন্ন অভিযান পরিচালনা, স্থানীয়দের বাঁধা সত্ত্বেও উপাসনালয়ের ধন-সম্পদ অর্জনের লক্ষ্যে আক্রমণ করার দিক থেক উদ্দীপকের সুলতান অরখান ও সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উপাসনালয়টি আক্রমনের সাথে সুলতান মাহমুদের কোন অভিয…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর