উদ্দীপকের শাসকের সাথে তোমার পঠিত কোন শাসকের সাথে মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত শাসক মুহাম্মদ ঘুরীর মিল লক্ষ করা যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে যে, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান এশিয়া মাইনরের বিদ্রোহ দমনের পর তিনি ১৩৩৭ খ্রিষ্টাব্দে - নিকোমেডিয়া আক্রমণ করে প্রথম যুদ্ধে পরাজিত হয়েও ১৩৩৮ খ্রিষ্টাব্দে নিকোমেডিয়ার দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করে এশিয়া মাইনরে তুর্কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের এ ঘটনার সাথে মুহাম্মদ ঘুরীর ভারত অভিযান ও তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় এবং পরবর্তীতে আবার ভারত অভিযান করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জনের ঘটনা সাদৃশ্যপূর্ণ। মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে সুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর তিনি প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন।তাই বলা যায়, উদ্দীপকের উসমানের সাথে মুহম্মদ ঘুরীর মিল পরিলক্ষিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তোমার পঠিত কোন শাসকের সাথে মিল লক্ষ করা যায়? …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর