তুমি কি মনে করো কুবলাই খানের মতো সুলতান মাহমুদ ও একই উদ্দেশ্যে বারবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন। তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি কাবুলাই খানের মতো সুলতান মাহমুদ একই উদ্দেশ্যে বারবার ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হল : সুলতান মাহমুদের ভারতে অভিযানে প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে অনেকে মনে করেন তিনি অর্থনৈতিক উদ্দেশ্যে বারবার ভারত অভিযান পরিচালনা করেছেন। যা আমরা উদ্দীপকের কাবুলাই খানের মধ্যেও দেখতে পাই। মোঙ্গল নেতা কাবুলাই খান ১২ বার মধ্য এশিয়া অভিযান পরিচালনা করেন। কিন্তু আধিপত্য-বিস্তার না করে তিনি ধন-সম্পদ লুটরাজ করে নিয়ে রাজধানী পিকিংকে সমৃদ্ধশালি করেন। যা আমরা সুলতান মাহমুদের মধ্যেও দেখতে পাই। সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিপুল ধন-ঐশ্বর্য সংগ্রহ করা। সুলতান মাহমুদ ১০০০-১০২৬ খ্রিস্টাব্দ মোট ১৭ বার ভারত অভিযান পরিচালনা করেন। গজনীর শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা এবং এটিকে সমৃদ্ধশালী ও আকর্ষণীয় নগরীতে পরিণত করা সুলতান মাহমুদের উদ্দেশ্য ছিল। এছাড়া সামরনায়ক হিসেবে একটি বিশাল সেনাবাহিনী পোষনের জন্য তার অনেক অর্থের দরকার ছিল। ফল ধন-ঐশ্বর্যে পরিণত ভারতীয় উপমহাদেশকে তিনি তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করে সেখানে ১৭ বার অভিযান পরিচালনা করেন। আর ভরত থেকে সংগৃহীত অর্থ তিনি নিজ রাজ্য গজনির উন্নতিতে ব্যয় করেন। অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেন। তাই বলা যায়, কাবুলাই খানের মতো সুলতান মাহমুদও একই উদ্দেশ্যে বারবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন। আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে করো কুবলাই খানের মতো সুলতান মাহমুদ ও একই উদ্দেশ্যে বারব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর