উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো : একটি দেশ,রাজ্য বা অঞ্চল সুসজ্জিত ও সুন্দর করার জন্য দরকার হয় অনেক অর্থের। ইতিহাস সাক্ষী দেয়- এই অর্থ জোগানোর জন্য শাসকেরা অনেক রাজ্যে অভিযান চালান। উদ্দীপকের সুলতান আলম ও আমার পঠিত সুলতান মাহমুদ এরকমই দুজন শাসক। উদ্দীপকে দেখা যায়, সুলতান আলম নিজ রাজ্যকে সুসজ্জিত ও সমৃদ্ধশালী করার জন্য অনেকবার বলেন বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেন। তার পরিচালিত অভিযান গুলো প্রতিবারই জয়লাভ করে এবং অনেক অর্থ সম্পদ সংগ্রহ করেন। প্রাপ্ত অর্থসম্পদ কাজে লাগিয়ে তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করে বিভিন্ন ধরনের উন্নয়ন সাধন করেন।উদ্দীপকের সুলতান আলমের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের মিল রয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযান ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য বহুবার অনেক রাজ্যে অভিযান পরিচালনা করেছেন। তারমধ্যে ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষে কে বারবার আক্রমণ করেছিলেন। তার এই অভিযানের উদ্দেশ্য ছিলো তার রাজ্যকে অর্থসম্পদে সমৃদ্ধ করা। তিনি ভারতবর্ষে নিজের প্রয়োজনীয় অর্থ ভান্ডার মনে করে ২৭ বছরে ১৭ বার আক্রমণ করেন এবং প্রতিবারই জয়লাভ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সুলতান আলমের অভিযানের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর