শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক সালতানাত যুগের কোন বিজয় অভিযানের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালানাত যুগের আরবদের সিন্দু বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো : উমাইয়া খলিফা আল-ওয়ালিদ বিন আব্দুল মালেকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেনাপতি কুতায়বা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়া ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। প্রায় একই সময় পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের জন্য মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণা যোগায়। প্রেরণায় উৎসাহিত হয়ে মুহাম্মদ বিন কাসিম আরবদের নিয়ে ভারতে ৭১২ খ্রিস্টাব্দে সিন্দু অভিযান পরিচালনা করেন। উদ্দীপকে এই ঘটনারই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপক বালা হয়েছে, ইসমাত সাহেবের পাঠানো জাহাজগুলো নারায়ণগঞ্জ আসলে একদল ডাকাত তা লুণ্ঠিত করে। ইসমাত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর আশু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু এর যথাযথ জবাব ও ক্ষতিপূরণ লাভে তিনি ব্যর্থ হন এবং তাদের উপর রাগান্বিত হন। আরব সিন্ধু অভিযানেও এমনটি প্রতিফলিত হয়। জানা যায, সিংহলের (বর্তমান শ্রীলংকার) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোন কোন ঐতিহাসিক এর মত, সিংহলের বাণিজ্যরত নিহত আরব বণিকদের পরিবার-পরিজনও সে জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিদ্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালানাত যুগে আরবদের সিন্ধু অভিযানের সাথে সঙ্গতিপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক সালতানাত যুগের কোন বিজয় অভিযানের সাথে…

উদ্দীপক

প্রাচীনকাল হতেই দেশের শিল্প নগরীর সাথে ছোট শহর বন্দরের মধ্যে নৌপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের পাশাপাশি একটি সাংস্কৃতিক যোগাযোগ ও গড়ে ওঠে। ঐতিহ্যের ধারাবাহিকতায় বড় ব্যবসায়ী ইসমত সাহেব নরসিংদী শহর থেকে সাতটি জাহাজে করে শিল্পের কাঁচামাল, কিছু শ্রমিক, উপঢৌকন ও ব্যবসায়ের অর্থ ঢাকায় পাঠাচ্ছিলেন। জাহাজগুলো নারায়ণগঞ্জ আসলে একদল ডাকাত কর্তৃক মালামাল লুন্ঠিত হয়। ইসমত সাহেব নারায়ণগঞ্জে প্রশাসনের কাছে এর আশু বিচার সহ ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু এর যথাযথ জবাব ও ক্ষতিপূরণ লাভে তিনি ব্যর্থ হন। এতে মালামাল গ্রহীতার মনে ক্ষোভ দেখা দেয়।

Dhaka · 2021

উত্তর

আরবদের সিন্ধু বিজয়ী বিরের নাম মুহাম্মদ বিন কাসিম।

উত্তর

রাজা দাহিরের স্ত্রী 'জওহরব্রত' পালন করেন নিজের সম্মান রক্ষা করার জন্য। প্রাচীনকালে হিন্দু নারীরা আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য 'জওহরব্রত' পালন করতেন। ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তির পরীক্ষা হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের স্ত্রী প্রাসাদের অন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহরব্রত পালন করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালানাত যুগের আরবদের সিন্দু বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো : উমাইয়া খলিফা আল-ওয়ালিদ বিন আব্দুল মালেকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেনাপতি কুতায়বা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়া ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। প্রায় একই সময় পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের জন্য মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণা যোগায়। প্রেরণায় উৎসাহিত হয়ে মুহাম্মদ বিন কাসিম আরবদের নিয়ে ভারতে ৭১২ খ্রিস্টাব্দে সিন্দু অভিযান পরিচালনা করেন। উদ্দীপকে এই ঘটনারই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপক বালা হয়েছে, ইসমাত সাহেবের পাঠানো জাহাজগুলো নারায়ণগঞ্জ আসলে একদল ডাকাত তা লুণ্ঠিত করে। ইসমাত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর আশু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু এর যথাযথ জবাব ও ক্ষতিপূরণ লাভে তিনি ব্যর্থ হন এবং তাদের উপর রাগান্বিত হন। আরব সিন্ধু অভিযানেও এমনটি প্রতিফলিত হয়। জানা যায, সিংহলের (বর্তমান শ্রীলংকার) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোন কোন ঐতিহাসিক এর মত, সিংহলের বাণিজ্যরত নিহত আরব বণিকদের পরিবার-পরিজনও সে জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিদ্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালানাত যুগে আরবদের সিন্ধু অভিযানের সাথে সঙ্গতিপূর্ণ।

উত্তর

সিন্দু অভিযানকে 'নিষ্ফল বিজয়' বলা যায় না। কারণ মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পরে সিন্ধু ও মুলতানে আরবদের প্রায় দেড়শ বছরের শাসন চলে। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেখানো হলো: আরবদের সিন্দু বিজয়ের পথ ধরেই পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে প্রবেশ করে। সুলতান মোহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করেই সুলতান মোহাম্মদ ও সুলতান ঘুরি ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিন্ধু বিজয়ের পর থেকেই অনেক সৈন্য ভারতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তা-ঘাট নির্মাণ করে। ব্রিটিশ ঐতিহাসিক টড তার 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। সিন্দু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে অনেক মতবাদ থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের ফলে অসংখ্য পীর-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন। যাদের ফলে সাম্য, মৈত্রী ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে অনেক নির্যাতিত হিন্দু সম্প্রদায় যোগ দান করতে থাকেন। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার আরবদের সাথে ভারতের সম্পর্ক আরও সূদৃঢ় হয়। প্রকৃতপক্ষে হিন্দু-মুসলিমের এ সহাব্যবস্থায় পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। সুতরাং আরবদের সিন্ধু বিজয়কে 'নিষ্ফল বিজয়,'বলা যায় না।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।