শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত যুদ্ধ তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে আমার পঠিত সুলতান ঘুরির তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো : সুলতান মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তার এই উদ্দেশ্য তিনি মুলতান ও সিন্ধু অভিযান, গুজরাট অভিযান ও পাঞ্জাব অধিকারের জন্য অভিযান পরিচালনা করেন এবং সফল হন। এরপর ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের লক্ষ্যে তিনি দিল্লি ও আজমিরের শাসক পৃথ্বীরাজের মুখেমুখি হন।যা উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। সুলতান নাসিরউদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অন্য একটি রাজ্য জয়ের পরিকল্পনা করেন। এর জন্য তিনি যুদ্ধের পরিচালনা করেন। প্রথমবার যুদ্ধে তিনি পরাজিত হন। এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি দ্বিতীয়বার যুদ্ধ পরিচালনা করেন এবং জয়লাভ করেন। প্রতিপক্ষের সৈন্য অধিক হওয়া স্বত্তেও তাদের শোচনীয় ভাবে পরাজয় করেন। মুহাম্মদ ঘুরির ক্ষেত্রেও এমনটি লক্ষ্য করা যায়। ১১৮৯ খ্রিস্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবেলার উদ্দেশ্য পৃথ্বীরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন কনৌজ রাজা জয়চাঁদ ছাড়া প্রায় সকল হিন্দু রাজন্য এতে যোগ দেন।১১৯১ খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্র সম্মিলিত বাহিনী ও মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়।যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হন এবং মুহাম্মদ ঘুরি আহত হয়ে পালিয়ে যান। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধের স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। এ অবস্থায় ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবেলায় পৃথ্বীরাজ তিন লক্ষ সৈন্যর এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বীরাজের পতাকাতলে সমবেত হয়েছিল বলে ঈশ্বরী প্রসাদ উল্লেখ করেছেন। তরাই প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা হওয়া স্বত্তেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজওুত বাহিনী শোচনীয় ভাবে পরাজিত হন। পালিয়ে যাওয়ার সময় রাজা পৃথ্বীরাজ ধরা পড়েন এবং নিহত হন। যা আমরা উদ্দীপকেও দেখতে পাই।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত যুদ্ধ তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের সাথে সামঞ্জস্য…

উদ্দীপক

সুলতান নাসির উদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সাম্রাজ্যের অভ্যন্তরীণ সকল সমস্যার সমাধান করেন। তিনি অন্য একটি রাজ্যকে জয় করার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রথম যুদ্ধে তিনি প্রতিপক্ষের নিকট পরাজিত হন। এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি পরবর্তী বছর দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হন। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও তাদেরকে শোচনীয় ভাবে পরাজিত করেন। তিনি বিজয়ের গৌরব অর্জন করেন এবং স্থায়ী রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

Rajshahi · 2022

উত্তর

ভারতের গুজরাটের কাথিওয়াডের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত।

উত্তর

হাজ্জাজ বিন ইউসুফ সিংহলরাজের প্রেরিত আটটি হাজাজ সিন্ধু দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা লুট হওয়াই ছিলো আবরদের প্রত্যক্ষ কারণ। সিংহলরাজার আনুগত্য নির্দশস্বরূপ আটটি জাহাজে করে খলিফা ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের কাছে উপটৌকন প্রেরণ করেন।কিন্তু সেগুলা সিন্ধু দেবল বন্দরে লুট হলে হাজ্জজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এগুলার ক্ষতিপূরন দাবি করেন। রাজা দাহির তা দিতে অস্বীকার জানান।ফলে তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য খলিফার অনুমতি নিয়ে ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে আমার পঠিত সুলতান ঘুরির তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো : সুলতান মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তার এই উদ্দেশ্য তিনি মুলতান ও সিন্ধু অভিযান, গুজরাট অভিযান ও পাঞ্জাব অধিকারের জন্য অভিযান পরিচালনা করেন এবং সফল হন। এরপর ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের লক্ষ্যে তিনি দিল্লি ও আজমিরের শাসক পৃথ্বীরাজের মুখেমুখি হন।যা উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। সুলতান নাসিরউদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অন্য একটি রাজ্য জয়ের পরিকল্পনা করেন। এর জন্য তিনি যুদ্ধের পরিচালনা করেন। প্রথমবার যুদ্ধে তিনি পরাজিত হন। এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি দ্বিতীয়বার যুদ্ধ পরিচালনা করেন এবং জয়লাভ করেন। প্রতিপক্ষের সৈন্য অধিক হওয়া স্বত্তেও তাদের শোচনীয় ভাবে পরাজয় করেন। মুহাম্মদ ঘুরির ক্ষেত্রেও এমনটি লক্ষ্য করা যায়। ১১৮৯ খ্রিস্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবেলার উদ্দেশ্য পৃথ্বীরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন কনৌজ রাজা জয়চাঁদ ছাড়া প্রায় সকল হিন্দু রাজন্য এতে যোগ দেন।১১৯১ খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্র সম্মিলিত বাহিনী ও মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়।যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হন এবং মুহাম্মদ ঘুরি আহত হয়ে পালিয়ে যান। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধের স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। এ অবস্থায় ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবেলায় পৃথ্বীরাজ তিন লক্ষ সৈন্যর এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বীরাজের পতাকাতলে সমবেত হয়েছিল বলে ঈশ্বরী প্রসাদ উল্লেখ করেছেন। তরাই প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা হওয়া স্বত্তেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজওুত বাহিনী শোচনীয় ভাবে পরাজিত হন। পালিয়ে যাওয়ার সময় রাজা পৃথ্বীরাজ ধরা পড়েন এবং নিহত হন। যা আমরা উদ্দীপকেও দেখতে পাই।

উত্তর

"উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধ অথ্যাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ " মন্তব্যটি যথার্থ। নিচে তা বর্ণনা করা হলো : ভরতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 'এক যুগান্তকারী ঘটনা '।এই বিজয়ের পথ ধরেই মুহাম্মদ ঘুরির ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুনির্দিষ্ট হয়। যা আমরা উদ্দীপকেও দেখতে পাই। উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধে সুলতান নাসিরউদ্দিনের প্রতিপক্ষ দলের সৈন্য সংখ্যা অধিক হওয়া স্বত্তেও তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় করতে সক্ষম হন। তিনি বিজয়ের গৌরব অর্জন করেন এবং স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। একইভাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 'এক যুগান্তকারী ঘটনা '। ভি.এ.স্মিথের মতে, "১১৯২ খ্রিস্টাব্দে সংগঠিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত সংঘর্ষ হিসাবে গণ্য করা যায়, যা হিন্দুস্থানের ওপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা "। এ.বি.এম হাবিবুল্লাহ বলেন, " মুইজউদ্দিনের এই বিজয় কোনো বিক্ষিপ্ত ব্যক্তিকেন্দ্রিক বিজয় কিংবা দৈব ঘটনা ছিল না। একদিকে এই বিজয় ছিল একজন দৃঢ়সংকল্প বিজেতার সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত কর্মসূচির বাস্তবায়ন এবং অপরদিকে ছিল পূর্ণ দ্বাদশ শতাব্দী ধরে বিস্তৃত একটি ধারার সফল পরিণতি। " বস্তুত তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে রাজপুতদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলিমদের প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত কর্তৃত্ব সুনিশ্চিত হয় এবং উত্তর ভারতে দিল্লি পর্যন্ত সব শহরের তরোণ তার জন্য উন্মোচিত হয় বিজয়ী মুহাম্মদ ঘুরি অনায়াসে সামানা, সিরসুত, কুহরাম ও হান্সি দখল করেন।আনুগত্য প্রকাশ এবং নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরের শাসনভার পৃথ্বীরাজের পুত্র গোলার ওপর ন্যস্ত করা হয়। অবশেষে সবকিছু বিবেচনা করে বলা যায় যে, "উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধ অথ্যাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল এক চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ "।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।