প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত ছকে'?' চিহ্নিত স্থানটি মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরীকে নির্দেশ করে। ঘুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হুসেনের মৃত্যুর পর মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম বা মুহাম্মদ ঘুরীকে গজনির শাসনকর্তা নিযুক্ত করা হয়। গিয়াসউদ্দিনের মৃত্যুর পর ১২০৩ খ্রিষ্টাব্দে তিনি ঘুর রাজ্যের অধিপতিরূপে ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সাম্রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পূর্বে তিনি ১১৭৫ খ্রিস্টাব্দে মুলতান ও উচ জয় করেন। ১১৭৯ এবং ১১৮২ খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। মুহাম্মদ ঘুরী ১১৭৮ খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন। গুজরাটের রাজা দ্বিতীয় ভীমের নিকট ঘুরী পরাজিত হন। ১১৯১ খ্রিস্টাব্দে পৃথ্বিরাজের (চৌহান রাজা) সাথে মুহাম্মদ ঘুরী তরাইন প্রান্তরে প্রথম যুদ্ধে পরাজয় বরণ করেন। ১১৯২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ ঘুরী পুনরায় তরাইন প্রান্তরে পৃথ্বিরাজের সাথে যুদ্ধ করে জয়লাভ করেন এবং পৃথ্বিরাজ যুদ্ধে নিহত হন। এ যুদ্ধে মুসলমানদের জয়লাভের ফলেই ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনিই ভারতে প্রথম মুসলিম স্থাপত্যের সূচনা করেন। তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের সময়ে নির্মিত দিল্লির 'কুয়াতুল ইসলাম' ও আজমিরের 'আড়াই দিনকা ঝোপড়া' মসজিদ দুটি ইন্দো-মুসলিম স্থাপত্যরীতির অভিনব সৃষ্টি। ক্রীতদাস প্রথার প্রচলন ও বিকাশ সাধন ভারতবর্ষে ঘুরীর রাজ্য বিস্তারের ক্ষেত্রে অভিনব মাত্রা সংযোজন করেছে। মৃত্যুর পূর্বে তিনি অসংখ্য প্রশিক্ষিত মেধাবী ক্রীতদাস (কুতুবউদ্দিন আইবেক, বখতিয়ার খলজি প্রমুখ) রেখে গিয়েছিলেন যারা তার সাম্রাজ্যকে স্বমহিমায় অধিষ্ঠিত করেছে। উল্লিখিত আলোচনাই উদ্দীপকে ছক আকারে উপস্থাপিত হয়েছে। তাই উদ্দীপকটির'?' চিহ্নিত অংশে মুহাম্মদ ঘুরীর নামটিই বসবে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর