শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো।
উত্তর: একজন শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে সুলতান মাহমুদ ছিলেন অসাধারণ কৃতিত্বের অধিকারী । দিগ্বিজয়ী বীর সুলতান মাহমুদ সুদক্ষ সেনানায়কের পাশাপাশি একজন সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবেও বিশেষ খ্যাতি লাভ করেন। ভারতে ১৭ বার অভিযান চালিয়ে প্রতিবারই সাফল্য লাভ করে তিনি ইতিহাসে এক শ্রেষ্ঠ বীর সৈনিক হিসেবে নাম লিখিয়েছেন। তেমনি নরপতি হিসেবেও তিনি ছিলেন সফল । শত্রুপক্ষের অধীন সব রাজ্য জয় করে তাদের ক্ষমতার চূড়ান্ত বিলোপ সাধনই ছিল সুলতান মাহমুদের লক্ষ্য এবং তিনি তা অর্জনে সক্ষম হন। তিনি পাঞ্জাব জয় করে সেখানে সুদৃঢ় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। ক্ষুদ্র গজনি রাজ্যকে পরিণত করেন বিশাল সাম্রাজ্যে। ভারতীয় ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, “সুলতান মাহমুদ ছিলেন বড় মাপের নৃপতি।” একটি পার্বত্য ক্ষুদ্র রাজ্যকে শুধু বাহুবলে বিশাল ও সমৃদ্ধ সাম্রাজ্যে রূপ দান করা অসাধারণ কৃতিত্বের পরিচায়ক। তার আগে এশিয়ার অন্য কোনো আরব বা তুর্কি শাসক হিরাত, কাবুল ও গজনির বাইরে অগ্রসর হতে পারেননি। মাহমুদ যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা বাগদাদের সমসাময়িক আব্বাসি খলিফার সাম্রাজ্যের চেয়েও বড় ছিল বলে মনে করা হয়। মুসলিম শাসকদের মধ্যে তিনিই প্রথম উত্তর-পশ্চিম সীমান্ত পথে ভারতে অভিযান চালিয়েছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করতে পারেননি বটে, তবে তারই দেখানো পথে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেন । পরিশেষে বলা যায়, অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও রণকৌশলের বলে সুলতান মাহমুদ ভারত অভিযানে সফল হন এবং ক্ষুদ্র গজনিকে বিশাল সাম্রাজ্যে রূপ দেন। তাই তিনি কৃতী সেনানায়কের পাশাপাশি একজন শ্রেষ্ঠ নরপতি হিসেবেও পরিচিতি লাভ করেন ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো।
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর