উদ্দীপকের ফলাফল উক্ত সেনাপতির বিজয়ের ফলাফলের আংশিক প্রতিফলন— মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের ফলাফল উক্ত সেনাপতি অর্থাৎ মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফলের আংশিক প্রতিফলন— কথাটি যথার্থ। আরবদের সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। মুসলমানদের সাম্য, মৈত্রী, ন্যায়নীতি ও উদারতার প্রভাবে ভারতীয় সমাজে বর্ণবাদের নির্মমতা হ্রাস পায়। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল সংস্কৃতির লীলাভূমি ও জ্ঞানচর্চার কেন্দ্র। আরবরা ভারতীয়দের শিক্ষা- সংস্কৃতির উন্নত দিকগুলো গ্রহণ করে তাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। উদ্দীপকে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের এসব সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হয়েছে। কিন্তু এগুলো ছাড়াও সিন্ধু বিজয়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ফলাফল রয়েছে। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ প্রভাব বিস্তার করেনি। তবে তাদের অনুসরণ করেই পরবর্তী সময়ে গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। আরবদের সিন্ধু বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। ইসলামের একেশ্বরবাদ, সাম্য ও মৈত্রীনীতি হিন্দুসমাজে ধর্মীয় চিন্তা-চেতনার ক্ষেত্রে এক নতুন জোয়ার সৃষ্টি করে। এর প্রভাবে ভারতে ভক্তি আন্দোলন এবং পরবর্তী সময়ে পৌত্তলিকতাবিরোধী ও একেশ্বরবাদী ব্রাহ্মসমাজ গড়ে ওঠে। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ ও বৌদ্ধধর্মের নির্বাণ ধারণা মুসলিম সুফি মতাদর্শকে প্রভাবিত করে। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হয়েছে। কিন্তু এতে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় দিক সম্পর্কে কিছু বলা হয়নি। তাই উদ্দীপকের বর্ণনায় সিন্ধু বিজয়ের ফলাফল আংশিকভাবে প্রকাশ পেয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ফলাফল উক্ত সেনাপতির বিজয়ের ফলাফলের আংশিক প্রতিফলন— মন্তব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর