শেয়ারFacebookWhatsApp

জাহানসজ কার উপাধি ?

উত্তর: ঘুর বংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হুসাইনের উপাধি ছিল জাহানসুজ ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

জাহানসজ কার উপাধি ?

উদ্দীপক

জনাব আলতাফ অনেকগুলো অঞ্চল বিজয় করেছিলেন। অবশেষে তিনি চেয়েছিলেন একটি স্থায়ী রাজ্য প্রতিষ্ঠার। আলতাফের সৈন্যরা প্রতিপক্ষের বহু সৈন্য এবং রাজন্যবর্গকে হত্যা করেছিল। ফলে প্রতিপক্ষ আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনাব আলতাফের প্রতিপক্ষ ছিল অন্য ধর্মাবলম্বী। যদি এ যুদ্ধে আলতাফ বাহিনী হেরে যেত, তবে সাম্রাজ্য প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব হতো না।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

ঘুর বংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হুসাইনের উপাধি ছিল জাহানসুজ ।

উত্তর

মুইজউদ্দিন মুহম্মদ ঘুরি ছিলেন ঘুরি রাজবংশের একজন শাসক এবং ভারতে স্থায়ী মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা । মুহম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম। তবে তিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরি বা মুহাম্মদ ঘুরি নামেই সমধিক পরিচিত । তার । সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ। মুহাম্মদ ঘুরি অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক ছিলেন। তার মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বড় ভাই গিয়াসউদ্দিনের প্রতি তার প্রবল আনুগত্য ছিল। তাই ভাইয়ের জীবদ্দশায় গজনির শাসনকর্তার পদ লাভেই তিনি সন্তুষ্ট থাকেন। ১২০৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিনের মৃত্যু হলে তিনি ঘুর সিংহাসনে অধিষ্ঠিত হোন। অবশ্য গজনির শাসনকর্তা থাকা অবস্থায়ই তিনি রাজ্যজয়ে মনোনিবেশ করেন এবং ভারতে অভিযান শুরু করেন । ১১৯২ সালে পৃথ্বিরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। সংগত কারণেই ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠার মর্যাদা দেন ।

উত্তর

জনাব আলতাফের সাথে ঘুরি রাজবংশের শাসক মুহাম্মদ ঘুরির তরাইনের দ্বিতীয় অভিযানের সাদৃশ্য রয়েছে। 'মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতবর্ষে স্থায়ী মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্যে তিনি সিন্ধু, মুলতান ও পাঞ্জাব অধিকার করে দিল্লি ও আজমিরের শাসক পৃথ্বিরাজের মুখোমুখি হোন। এ পর্যায়ে তিনি যে যুদ্ধ পরিচালনা করেন উদ্দীপকের অভিযানের মাধ্যমে তার প্রতিই ইঙ্গিত করে। জনাব আলতাফ অনেকগুলো অঞ্চল বিজয় করেন। তার উদ্দেশ্য একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা, যার দরুন তার সৈন্যরা প্রতিপক্ষের বহু সৈন্য ও রাজন্যবর্গকে হত্যা করেছিলেন। ফলে প্রতিপক্ষ আর ঘুরে দাড়াতে পারেনি। অনুরূপভাবে মুহাম্মদ ঘুরির ক্ষেত্রেও এমনটা দেখা যায় । ১১৮৯ খ্রিষ্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবিলার উদ্দেশ্যে পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন। ফলে তাদের এ সম্মিলিত বাহিনীর কাছে মুহাম্মদ ঘুরি পরাজিত হোন । তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উজ্জীবিত করে। এ অবস্থায় ১১৯২ সালে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল কাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধ যাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবিলায় পৃথ্বিরাজ তিন লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শত রাজপুত রাজা পৃথ্বিরাজের পতাকাতলে সমবেত হয়েছিলেন বলে ঈশ্বরী প্রাসাদ উল্লেখ করেছেন। তরাইনের প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পালিয়ে যাওয়ার সময় রাজা পৃথ্বিরাজ ধরা পড়েন ও পড়ে নিহত হোন। তাই বলা যায়, উদ্দীপকের অভিযানের সাথে মুহাম্মদ ঘুরির তরাইনের দ্বিতীয় যুদ্ধ সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত যুদ্ধ অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী। ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল একটি মীমাংসাত্মক যুদ্ধ, যা হিন্দুস্তানের ওপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা করেছিল। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরি ও মুসলিম বাহিনী দীপ্ত শপথে যুদ্ধ করে পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পর্যুদস্ত করে। ফলে ভারতীয় রাষ্ট্রগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং ভারতে মুসলিম সাম্রাজ্যের স্থায়ী ভিত প্রতিষ্ঠিত হয়। ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা। এ.বি.এম. হবিবুল্লাহ বলেন, “মুইজউদ্দিনের এ বিজয় কোনো বিক্ষিপ্ত ব্যক্তিকেন্দ্রিক বিজয় বা দৈব ঘটনা ছিল না। একদিকে এ বিজয় ছিল একজন দৃঢ়সংকল্প বিজেতার সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত কর্মসূচির বাস্তবায়ন এবং অপরদিকে ছিল পূর্ণ দ্বাদশ শতাব্দী ধরে বিস্তৃত একটি ধারার সফল পরিণতি।” বস্তুত তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে রাজপুতদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলমানদের প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত কর্তৃত্ব নিশ্চিত হয় এবং উত্তর ভারতের দিল্লি পর্যন্ত সব শহরের তোরণ তার জন্য উন্মোচিত হয়। বিজয়ী মুহাম্মদ ঘুরি অনায়াসে সামানা, সিরসুত, কুহরাম ও হান্সি দখল করেন। আনুগত্য প্রকাশ ও নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরের শাসনভার পৃথ্বিরাজের পুত্র গোলার ওপর ন্যস্ত করা হয়। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে মুহাম্মদ ঘুরি ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন।
HSCIslamic History 2nd paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।