মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির পরিচয় দাও ।
উত্তর: মুইজউদ্দিন মুহম্মদ ঘুরি ছিলেন ঘুরি রাজবংশের একজন শাসক এবং ভারতে স্থায়ী মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা । মুহম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম। তবে তিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরি বা মুহাম্মদ ঘুরি নামেই সমধিক পরিচিত । তার । সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ। মুহাম্মদ ঘুরি অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক ছিলেন। তার মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বড় ভাই গিয়াসউদ্দিনের প্রতি তার প্রবল আনুগত্য ছিল। তাই ভাইয়ের জীবদ্দশায় গজনির শাসনকর্তার পদ লাভেই তিনি সন্তুষ্ট থাকেন। ১২০৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিনের মৃত্যু হলে তিনি ঘুর সিংহাসনে অধিষ্ঠিত হোন। অবশ্য গজনির শাসনকর্তা থাকা অবস্থায়ই তিনি রাজ্যজয়ে মনোনিবেশ করেন এবং ভারতে অভিযান শুরু করেন । ১১৯২ সালে পৃথ্বিরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। সংগত কারণেই ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠার মর্যাদা দেন ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির পরিচয় দাও ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর