শেয়ারFacebookWhatsApp

আবুল কাশেম ফেরদৌসি সম্পর্কে কী জানো ?

উত্তর: আবুল কাশেম ফেরদৌসি ছিল সুলতান মাহমুদের একজন সভাকবি । ফেরদৌসি ৯৪০ খ্রিষ্টাব্দে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। ফেরদৌসির আসল নাম 'আল-আমির আল-হাকিম আবুল কাশেম মনসুর ইবনে আল হাসান আল-ফেরদৌসি আল-তুসি । তিনি ৯৭৭ থেকে ১০১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে মহাকাব্য শাহনামা রচনা করেন। ষাট হাজার শ্লোক সংবলিত এ মহাকাব্যে ৯৯০টি অধ্যায়ে ৬২টি কাহিনি রয়েছে। শাহনামাতে ইরানের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এটি একমাত্র মহাকাব্য যা সাক্ষী হয়ে আছে একটি নির্দিষ্ট সভ্যতা ও সংস্কৃতির। ফেরদৌসি ১০২০ খ্রিষ্টাব্দে ইরানে মারা যান ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আবুল কাশেম ফেরদৌসি সম্পর্কে কী জানো ?

উদ্দীপক

মাদাইন রাজ্যটির একপাশে পাহাড়-পর্বত ও অন্যপাশে ছিল কাজের অনুপযোগী বিস্তৃত ভূভাগ। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এর আবহওয়া ও জলবায়ু শুষ্ক ছিল। ফলে সারাবছর এ অঞ্চলে খাদ্যাভাব লেগেই থাকতো। পক্ষান্তরে, পার্শ্ববর্তী রাজ্য কাশগর ছিল সুজলা সুফলা শস্য শ্যামল অঞ্চল। দেশের খাদ্যাভাব দূর করার লক্ষ্যে তাই মাদাইন সম্রাট তার রাজত্বকালে বহুবার পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। খাদ্য দ্রব্যাদি ছাড়াও এ অঞ্চল হতে লুটে নেওয়া ধনসম্পদের দ্বারা তিনি তার রাজ্যকে জ্ঞানবিজ্ঞান, শিল্প, সাহিত্য ও স্থাপত্যকলায় এক অনন্য উচ্চতায় উপনীত করতে সক্ষম হন ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

সুলতান মাহমুদের পিতার নাম সবুক্তগীন ।

উত্তর

আবুল কাশেম ফেরদৌসি ছিল সুলতান মাহমুদের একজন সভাকবি । ফেরদৌসি ৯৪০ খ্রিষ্টাব্দে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। ফেরদৌসির আসল নাম 'আল-আমির আল-হাকিম আবুল কাশেম মনসুর ইবনে আল হাসান আল-ফেরদৌসি আল-তুসি । তিনি ৯৭৭ থেকে ১০১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে মহাকাব্য শাহনামা রচনা করেন। ষাট হাজার শ্লোক সংবলিত এ মহাকাব্যে ৯৯০টি অধ্যায়ে ৬২টি কাহিনি রয়েছে। শাহনামাতে ইরানের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এটি একমাত্র মহাকাব্য যা সাক্ষী হয়ে আছে একটি নির্দিষ্ট সভ্যতা ও সংস্কৃতির। ফেরদৌসি ১০২০ খ্রিষ্টাব্দে ইরানে মারা যান ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সম্রাটের সাথে পাঠ্যবইয়ের সুলতান মাহমুদের ভারত আক্রমণের সাদৃশ্য রয়েছে। গজনির সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। ১০০০ থেকে ১০২৬ খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন। ঐতিহাসিকগণ তার অভিযানের পেছনে অর্থনৈতিক মোহকে দায়ী করেছেন। ভারতে পরিচালিত অভিযান থেকে প্রচুর অর্থ-সম্পদ সংগ্রহ করে তিনি তার গজনি রাজ্যের উন্নতির জন্য ব্যয় করেন। উদ্দীপকেও এরূপ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে মাদাইন রাজ্য কৃষিকাজের অনুপযোগী হওয়ায় পার্শ্ববর্তী সুজলা- সুফলা কাশগর অঞ্চলে আক্রমণ চালিয়ে তারা খাদ্যদ্রব্যাদি ছাড়াও লুণ্ঠনকৃত ধন-সম্পদ দিয়ে নিজেদের অঞ্চলের উন্নয়ন করে, যা সুলতান মাহমুদের ভারত অভিযান থেকে লুটকৃত অর্থ দ্বারা গজনি সাম্রাজ্যের উন্নয়ন করার সাথে সাদৃশ্যমান। সুলতান মাহমুদের ষোলোতম অভিযান ছিল ভারতের সোমনাথ মন্দির আক্রমণ। ১০২৬ খ্রিষ্টাব্দে এই মন্দিরে অভিযান চালিয়ে দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা, বিগ্রহাদি, দুইশত মণ অলঙ্কার ও মণিমুক্তা নিয়ে তিনি স্বদেশে ফিরে যান। সেই ধন-সম্পদ গজনির উন্নয়নে ব্যয় করে তিনি গজনিকে পৃথিবীর অনিন্দ্যসুন্দর নগরীতে পরিণত করেন। এ ছাড়াও শিল্প- সাহিত্যের বিকাশ ঘটিয়ে গজনিকে একটি শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করেন। সুতরাং উদ্দীপকের উল্লেখিত আক্রমণ ও লুণ্ঠনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সামঞ্জস্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ সুলতান মাহমুদের ভারত আক্রমণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী- মন্তব্যটি যথার্থ। সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক ফলাফল ছিল অর্থবহ ও ফলপ্রসূ। সুলতান মাহমুদ ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলেও পাঞ্জাবকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন যা তাকে সীমিতভাবে হলেও ভারতে নৃপতির মর্যাদা দিয়েছিল। এর ফলে ভারতীয়দের নৈতিক মনোবল ভেঙে যায়, যা পরবর্তীতে মুসলিম বিজয়কে সহজতর করে। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতে যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের মারাত্মক ক্ষতি হয়। উত্তর ভারতের রাজ্যসমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ে পড়ে। অন্যদিকে ভারত থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ ধনৈশ্বর্য দিয়ে সুলতান মাহমুদ গজনি নগরীর শ্রী বৃদ্ধি করেন। তার ভারত বিজয়ের ফলে মুসলমানদের ইসলাম প্রচার ও প্রসারের পথ উন্মুক্ত হয়। বহু পির-দরবেশ ও পণ্ডিতদের মাধ্যমে ভারতীয় সমাজে ইসলামের বিস্তার ঘটে। এছাড়াও এর সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। এসব অভিযানের মাধ্যমে হিন্দু-মুসলিম সংস্কৃতির পারস্পরিক আদান-প্ৰদান ঘটে। উভয়ের সংস্কৃতি ও সভ্যতা মিলে এক নবঅধ্যায়ের সূচনা হয় এবং ইন্দো-মুসলিম কৃষ্টির বিকাশ ঘটে। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল বহুমুখী সাংস্কৃতিক নবধারার নতুন সংস্করণ ।
HSCIslamic History 2nd paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আবুল কাশেম ফেরদৌসি সম্পর্কে কী জানো ? | Prosthuti