আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী ?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ছিল সিন্ধুর জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুট । এছাড়াও এ বিজয়ের পেছনে অনেক পরোক্ষ কারণ ছিল । আরবদের সিন্ধু বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদ রাজ্যবিস্তার নীতির অংশ। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদের সিন্ধু বিজয়ে প্ররোচিত করে। এছাড়া এর পেছনে ভারতের ধন-সম্পদ লাভের আকাঙ্ক্ষা, সীমান্তের নিরাপত্তা বিধান, সিন্ধুর রাজা দাহিরের আরব বিদ্রোহীদের আশ্রয় দান প্রভৃতি কারণও ছিল। তবে প্রত্যক্ষ কারণটি হলো সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানদের ৮টি জাহাজ লুট। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের কাছে লুট হওয়া জাহাজের ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দিতে রাজা দাহির অস্বীকার করলে ক্ষুদ্ধ হয়ে ৭১২ খ্রিষ্টাব্দে আরবরা সিন্ধুতে অভিযান পরিচালনা করে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী ?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর