শেয়ারFacebookWhatsApp

সিন্ধু বিজয়ের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো ।

উত্তর: আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ ছিল ধন-সম্পদ আহরণ করা। কৃষিপ্রধান দেশ হলেও ভারতবর্ষ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী। প্রাচীনকাল হতেই আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরব বণিকগণ তখনকার ভারতের ধনসম্পদ সম্পর্কে অবহিত ছিলেন। নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) লাভ করা তাদের পেশা ও নেশায় পরিণত হয়েছিল । আর এ কারণেই বলা হয়ে তাকে আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিল ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সিন্ধু বিজয়ের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো ।

উদ্দীপক

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জলদস্যুরা প্রায়ই অটোমান সুলতানদের বাণিজ্য জাহাজ আক্রমণ করত। যার ফলে অটোমান সুলতানগণ অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন। কাজেই ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য বিস্তার এবং জলদস্যুদের উপদ্রব বন্ধ করার জন্য উপকূলবর্তী দ্বীপগুলো দখলসহ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন। ফলে ইউরোপে মুসলিম সভ্যতার বিকাশ ও সামুদ্রিক বাণিজ্যের পথ সুগম হয়।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম মুহাম্মদ বিন কাসিম ।

উত্তর

আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ ছিল ধন-সম্পদ আহরণ করা। কৃষিপ্রধান দেশ হলেও ভারতবর্ষ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী। প্রাচীনকাল হতেই আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরব বণিকগণ তখনকার ভারতের ধনসম্পদ সম্পর্কে অবহিত ছিলেন। নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) লাভ করা তাদের পেশা ও নেশায় পরিণত হয়েছিল । আর এ কারণেই বলা হয়ে তাকে আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিল ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে আমার পাঠ্যবইয়ের আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে। আরবদের সিন্ধু অভিযান মুসলিম ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আরবগণ ভারতবর্ষের ধনৈশ্বর্য লাভের উদ্দেশ্যে এ অভিযান প্রেরণ করেন। তবে তাদের এ অভিযানের পেছনে প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল সিন্ধুর দেবল বন্দরে ভারতীয় জলদুস্যদের আরব জাহাজ আক্রমণ ও লুণ্ঠন। উদ্দীপকেও এ অভিযানের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জলদস্যুরা প্রায়ই অটোমান সুলতানদের বাণিজ্য জাহাজ আক্রমণ করত। ফলে ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য বিস্তার এবং জলদুস্যদের উপদ্রব বন্ধ করার জন্য তারা উপকূলবর্তী দ্বীপগুলোসহ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন। একইভাবে অষ্টম শতাব্দীর শুরুর দিকে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আরবদের ৮টি জাহাজ লুট হয়। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ উমাইয়া খলিফা আল ওয়ালিদ ও পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্যে প্রেরণ করেন । যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদুস্যরা লুণ্ঠন করে। হাজ্জাজ সিন্ধু রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান প্রেরণ করেন । তিনি দাহিরকে পরাজিত করে সিন্ধু দখল এবং সেখানে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে এ ঘটনারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

উত্তর

সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে আরবরা ভারতীয়দের ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল । উদ্দীপকে লক্ষ করা যায়, অটোমান সুলতানদের বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখলের মাধ্যমে ইউরোপে মুসলিম সভ্যতার বিকাশ ও সামুদ্রিক বাণিজ্যের পথ সুগম হয়। একইভাবে আরবদের সিন্ধু ও মুলতান দখলের ফলে এ অঞ্চলের ধর্ম-সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে মুসলমানদের প্রভাব পড়ে । মুসলমানদের সিন্ধু ও মুলতান দখলের মাধ্যমে ভারতবর্ষে বহু আরব বণিক ও ধর্মপ্রচারকদের আগমন ঘটে। অনেক সুফি-দরবেশের উপস্থিতির ফলে এ অঞ্চল শান্তি ও সমৃদ্ধির অভয়ারণ্যে পরিণত হয়। তাদের প্রচারিত ইসলামের শাশ্বত বাণী এবং সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা ও উদারতার নীতি বর্ণপ্রথার কঠিন নিগড়ে নির্যাতিত হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। আবার আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে তাদের বাণিজ্যিক লেনদেন আরও ব্যাপক হয়। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া উপকূলে আরবদের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারিত হয়, যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখে। এ বিজয়ের ফলে এ অঞ্চলের সামাজিক ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানগণ হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং সিন্ধুবাসীর জীবনে অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। তাদের মধ্যে আন্তঃবিবাহের সম্পর্ক গড়ে ওঠে। ফলে আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে ভারতে এক নতুন জাতির উদ্ভব ঘটে । আর এ জাতিই প্রকৃতপক্ষে ইন্দো-সারাসেনীয় সভ্যতা ও কৃষ্টির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করে । উপরের আলোচনার আলোকে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের ফলে এ অঞ্চলের ধর্মীয়, বাণিজ্যিক ও সামাজিক ক্ষেত্রে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফলে সার্বিক ক্ষেত্রে মুসলিম রীতিনীতি ও সংস্কৃতির প্রভাব লক্ষ করা যায় ।
HSCIslamic History 2nd paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।