শেয়ারFacebookWhatsApp

রাজা দাহির কে ছিলেন।

উত্তর: রাজা দাহির ছিলেন মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

রাজা দাহির কে ছিলেন।

উদ্দীপক

আরাকানের বন্দর অতিক্রম করার সময় প্রায়ই বাংলার বণিকেরা জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে বাংলার রাজা বারবার আরাকানের রাজাকে চিঠি প্রদান করলেও তা কোনো কাজে আসেনি। একবার রাজার জন্য পাঠানো উপহার ভর্তি জাহাজ আরাকানের বন্দরে দুটি হলো। এতে বাংলার রাজা ক্ষুদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন আরাকানের রাজাকে শায়েস্তা করতে হবে এবং তিনি আরাকানে অভিযান পাঠিয়ে আরাকান জয় করলেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

রাজা দাহির ছিলেন মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা।

উত্তর

প্রাচীনকালে হিন্দু নারীরা নিজেদের সম্মান রক্ষার্থে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিত, যেটি ইতিহাসে 'জওহর ব্রত' নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে 'জওহর ব্রত' পালন একটি বিশেষ ঘটনা। প্রাচীনকালে হিন্দু নারীরা বিশেষ করে রাজপুত নারীরা নিজেদের আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য এটি পালন করত। আরবদের সিন্ধু বিজয়ের সময় (৭১২ খ্রি.) রাজা দাহিরের স্ত্রী রানীবাঈ অন্তঃপুরের অন্যান্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে জওহর ব্রত' পালন করেছিলেন।

উত্তর

উদ্দীপকের সাথে আরবদের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় এক যুগান্তকারী ঘটনা। এ ঘটনাকে পরবর্তী যুগের ওপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। ঐতিহাসিকেরা আরবদের সিন্ধু অভিযানের পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষ দু'ধরনের কারণই ক্রিয়াশীল ছিল বলে মনে করেন। উদ্দীপকে বর্ণিত আক্রমণের মাধ্যমে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, আরাকান বন্দর অতিক্রম করার সময় প্রায়ই বাংলার বণিকেরা জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে বাংলার রাজা বারবার আরাকানের রাজাকে চিঠি প্রদান করলেও তা কোন কাজে আসেনি। একবার রাজার জন্য পাঠানো উপহার ভর্তি জাহাজ আরাকানের বন্দরে লুট হলো। এতে বাংলার রাজা ক্ষুদ্ধ হয়ে আরাকানের রাজাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিলেন এবং আরাকানে অভিযান পাঠিয়ে আরাকান জয় করলেন। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রে এমনটি দেখা যায়। সিন্দুর দেবল বন্দরে ভালদস্যুরা মুসলমানদের ৮টি জাহাজ লুট করে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুদ্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতানে অভিযান প্রেরণ করে তা বিজয় করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে সাথে আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

উত্তর

উক্ত অভিযান অর্থাৎ সিন্ধু অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। আরবদের সিন্ধু বিজয়ের পথ ধরে পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে। সিন্ধু বিজয়ের পর আরব সৈন্যদের মধ্যে অনেকেই ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তারা বিজিত অঞ্চলসমূহে রাস্তাঘাট নির্মাণ করে। এছাড়াও ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ফলাফল লক্ষ করা যায়। এজন্য ইতিহাসবিদ টড 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন। সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এ বিজয়ের ফলে অসংখ্য পির-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন; যাদের প্রভাবে সাম্য, মৈত্রী, উদারতা ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে দলে দলে নির্যাতিত সম্প্রদায় যোগদান করতে থাকে। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার পর আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সিন্ধু বিজয়ের মাধ্যমে আরবরা সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের নিবিড় সংস্পর্শে আসার সুযোগ পায়। ফলে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। আর্য ও সেমেটিক জাতির এ মিলন ভারতবর্ষে নতুন সমাজব্যবস্থার সৃষ্টি করে। আরবদের কল্যাণমুখী শাসন, ধর্মীয় স্বাধীনতা প্রদান, ধর্মীয় উপাসনালয়গুলো সংরক্ষণ প্রভৃতি কাজ উভয়ের মধ্যে আস্থা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে হিন্দু- মুসলমানদের এ সহাবস্থানই পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। উপরের আলোচনা থেকে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বিজয় ছিল মুসলমানদের জন্য এক যুগান্তকারী ঘটনা ।
HSCIslamic History 2nd paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।