তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো ।
উত্তর: তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল একটি চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ। এ যুদ্ধের ফলে স্থায়ীভাবে ভারতবর্ষে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধে মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ও তার বাহিনী সুদৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ করে পৃথ্বিরাজ (দিল্লি ও আজমিরের শাসনকর্তা) ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো ।
উত্তর