সম্রাট নেপোলিয়নের মিসর বিজয়ের সাথে আরবদের কোন অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সম্রাট নেপোলিয়নের মিশর বিজয়ের সাথে আরবদের সিন্ধু ও মুলতান অভিযানের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ৭১০-৭১১ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম একাধিকবার চেষ্টা করে ও সিন্ধু বিজয়ে সফল হন নি। কিন্তু পরবর্তীতে ৭১২ খ্রিস্টাব্দে তার বিশাল সৈন্যবাহিনীর পাশাপাশি তিনি সামরিক সহায়তা পান হারুন মোহাম্মদ বিন কাসিমের। পাশাপাশি রাজা দাহিরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় জাঠ ও মেঠেরা আরব বাহিনীতে যোগ দেন। ফলে বিশাল এই সামরিক শক্তি প্রায় বিনা বাঁধায় সিন্ধু জয় করেন। পরের বছর আরবরা মুলতান ও জয় করেন। তবে আরবরা বেশিদিন নিজেদের অবস্থান ধরে রাখতে না পারলেও তাদের জয়ে ভারতবর্ষে শিল্প-সাংস্কৃতিক অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি জ্ঞান ও বিকশিত হয়েছে। বহু আরব ব্যাক্তি ভারতবর্ষে জ্ঞানচর্চায় আসেন। উদ্দীপকেও ফরাসিরা মিশর বিজয় করলেও সেখানে তারা বেশিদিন শাসন করতে পারে নি। তবে এই বিজয় মিশরের ইতিহাসে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো। কেননা এই বিজয়ে মিশরে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির অভাবনীয় উন্নতি হয়েছে। তাই বলা যায়, যুদ্ধে বিজয়ী হয়েও স্বল্প সময় শাসন ও শাসনামলে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির উন্নতির দিক থেকে ফরাসীদের মিশর বিজয় ও আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সম্রাট নেপোলিয়নের মিসর বিজয়ের সাথে আরবদের কোন অভিযানের সাদৃশ্য রয়েছ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর