উদ্দীপকে উল্লিখিত সাদমানের সাফল্যের সাথে তোমার পঠিত কোন শাসকের সাফল্যের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাদমানের সাফল্যের সাথে আমার পঠিত মুহাম্মদ ঘুরীর সাফল্যের মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে। কিন্তু তার দৃঢ় মনোবল, কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে পরের বছর বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করে। সাদমান যেমন প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার সফল হন তেমনি মুহাম্মদ ঘুরীও প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার সফল হন।মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে সুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর তিনি প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা। করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন।সুতরাং উদ্দীপকের সাদমানের সাফল্যের সাথে মুহাম্মদ ঘুরীর সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাদমানের সাফল্যের সাথে তোমার পঠিত কোন শাসকের সাফল…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর