শেয়ারFacebookWhatsApp

মুহাম্মদ ঘুরির তরাইনের প্রথম যুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করো।

উত্তর: ১১৯১ খ্রিষ্টাব্দে ভারতের থানেশ্বরের নিকটবর্তী তরাইনের রণক্ষেত্রে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনী এবং মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধই তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। পাঞ্জাব অধিকার করার পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরের রাজপুত চৌহান বংশের রাজা পৃথ্বিরাজের মুখোমুখি হন। ১১৮৯ খ্রিষ্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবিলার উদ্দেশ্যে পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন। কনৌজরাজ জয় চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এ যুদ্ধে যোগ দেন। যুদ্ধে মুসলিম বাহিনী ভীষণভাবে পরাজিত হয়। মুহাম্মদ ঘুরি আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুহাম্মদ ঘুরির তরাইনের প্রথম যুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করো।

উদ্দীপক

একজন মুসলিম বিজেতা সর্বশেষ অভিযান প্রেরণ করেছিলেন জাঠদের বিরুদ্ধে। এ বিজেতা সোমনাথ হতে প্রত্যাবর্তনের সময় মুসলিম বাহিনী জাঠদের দ্বারা উৎপীড়িত হয়েছিল। ১৪০০টি নৌকার নৌবহর নিয়ে সুলতান মুলতান জাঠদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। প্রতিটি নৌকায় ২০ জন তীরন্দাজ ছিল এবং অগ্নি নিক্ষেপের সরঞ্জাম ছিল। যুদ্ধে জাঠরা পরাজিত হয় এবং তাদের অধিকাংশ নিহত হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।

উত্তর

১১৯১ খ্রিষ্টাব্দে ভারতের থানেশ্বরের নিকটবর্তী তরাইনের রণক্ষেত্রে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনী এবং মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধই তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। পাঞ্জাব অধিকার করার পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরের রাজপুত চৌহান বংশের রাজা পৃথ্বিরাজের মুখোমুখি হন। ১১৮৯ খ্রিষ্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবিলার উদ্দেশ্যে পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন। কনৌজরাজ জয় চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এ যুদ্ধে যোগ দেন। যুদ্ধে মুসলিম বাহিনী ভীষণভাবে পরাজিত হয়। মুহাম্মদ ঘুরি আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিজেতা অর্থাৎ সুলতান মাহমুদের সাফল্যের নানাবিদ কারণ বিদ্যমান ছিল । গজনির সুলতান মাহমুদ ছিলেন দিগ্বিজয়ী বীর। তিনি ভারতবর্ষে মোট সতেরো বার অভিযান প্রেরণ করে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এ বিজয়ের পেছনে হিন্দু রাজন্যবর্গের মধ্যে চিরস্থায়ী বিবাদ ও মতবিরোধ, অভিন্ন শত্রুর বিরুদ্ধে ভারতীয়দের জোট গঠনে ব্যর্থতা, ত্রুটিপূর্ণ ও দুর্বল রাজপুত নেতৃত্ব এবং সুলতান মাহমুদের সুশৃঙ্খল সেনাবাহিনীর সাথে উন্নত যুদ্ধকৌশল তাকে অজেয় করে তুলেছিল। উদ্দীপকে একজন মুসলিম বিজেতার সর্বশেষ অভিযান সম্পর্কে বলা হয়েছে । যিনি তার সর্বশেষ অভিযান পরিচালনা করেছিলেন জাঠদের বিরুদ্ধে এবং তাদেরকে পরাজিত করেন। এ থেকে বোঝা যায়, উক্ত মুসলিম বিজেতা হলেন সুলতান মাহমুদ। তিনি ১০০০-১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে মাত্র ২৭ বছরে ১৭ বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করে জয় লাভ করেন। তার সাফল্যের অন্যতম কারণ ছিল তৎকালীন ভারতের রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা যার ফলে মাহমুদের ঐক্যবদ্ধ দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্বল ভারতীয়রা লড়াই করে জয়লাভে অসমর্থ হয়ে পড়ে। সুলতান মাহমুদের মোকাবিলায় ভারতীয়রা কনফেডারেসি গঠন করলেও জাতিভেদ, বর্ণবাদ, ধর্মীয় কুসংস্কার ও পারস্পরিক কোন্দলের কারণে তা আত্মাবিহীন ভূত এ পরিণত হয় এবং সেনাবাহিনীর সংগঠন ও সৈন্য পরিচালনায় দক্ষতা ভারতীয় অভিযানে তার সাফল্যের উল্লেখযোগ্য কারণ ছিল। এছাড়াও ভারতীয়দের পুরোনো ও সনাতন যুদ্ধকৌশল মাহমুদের উন্নত রগকৌশলের কাছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। জেহাদের প্রেরণা ছাড়াও যুদ্ধে জয়লাভ শেষে গণিমত প্রাপ্তির প্রত্যাশা মুসলিম বাহিনীকে অজেয় করে তুলেছিল। সর্বোপরি বলা যায়, অনৈক্য ও অরাজকতাসহ হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিপরীতে মাহমুদের উন্নত রণকৌশল ও ধর্মীয় প্রেরণা প্রভৃতি তার সাফল্যের কারণ ছিল।

উত্তর

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ সুলতান মাহমুদের ভারত আক্রমণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী— মন্তব্যটি যথার্থ। সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক ফলাফল ছিল অর্থবহ ও ফলপ্রসূ। সুলতান মাহমুদ ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলেও পাঞ্জাৰকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন যা তাকে সীমিতভাবে হলেও ভারতে নৃপতির মর্যাদা দিয়েছিল। এর ফলে ভারতীয়দের নৈতিক মনোবল ভেঙে যায়, যা পরবর্তীতে মুসলিম বিজয়কে সহজতর করে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, 'এ সংযোজনই মাহমুদের ভারতবর্ষের নৃপতি হওয়ার একমাত্র দাবি। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতে যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের মারাত্মক ক্ষতি হয়। উত্তর ভারতের রাজ্যসমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ে পড়ে। অন্যদিকে ভারত থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ ধনৈশ্বর্য দিয়ে সুলতান মাহমুদ গজনি নগরীর শ্রী বৃদ্ধি করেন। তার ভারত বিজয়ের ফলে মুসলমানদের ইসলাম প্রচার ও প্রসারের পথ উন্মুক্ত হয়। বহু পির-দরবেশ ও পণ্ডিতদের মাধ্যমে ভারতীয় সমাজে ইসলামের বিস্তার ঘটে। এছাড়াও এর সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। এসব অভিযানের মাধ্যমে হিন্দু-মুসলিম সংস্কৃতির পারস্পরিক আদান-প্রদান ঘটে। উভয়ের সংস্কৃতি ও সভ্যতা মিলে এক নবঅধ্যায়ের সূচনা হয় এবং ইন্দো-মুসলিম কৃষ্টির বিকাশ ঘটে । পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল বহুমুখী সাংস্কৃতিক নবধারার নতুন সংস্করণ।
HSCIslamic History 2nd paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।