শেয়ারFacebookWhatsApp

সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন ?

উত্তর: সুলতান মাহমুদ গজনি রাজবংশের শাসক ছিলেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন ?

উদ্দীপক

রমেশ যে দেশে বসবাস করত, সে দেশটি সামাজিক ক্ষেত্রে নানা বর্ণে ও শ্রেণিতে বিভক্ত ছিল। রাজনৈতিক ক্ষেত্রে অনৈক্য ছিল আরও প্রকট। এ পরিস্থিতির সুযোগে পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেশটি করায়ত্ত করেন। কিন্তু সেখানে বিজয়ী শক্তির দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হয়নি। তবে এ বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

সুলতান মাহমুদ গজনি রাজবংশের শাসক ছিলেন।

উত্তর

ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বসবাস করায় এটিকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয় । আদিবাসীর পাশাপাশি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বহু জাতিগোষ্ঠীর মানুষ ভারতে প্রবেশ করেছে। প্রাচীনকালে আর্য, দ্রাবিড়, পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন এবং মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল প্রভৃতি জাতি এদেশে এসেছে। এছাড়া আধুনিক যুগে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকগোষ্ঠীর আগমনের ফলে ভারতবর্ষ বহু জাতিগোষ্ঠীর মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। এ কারণে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকের সেনাপতির সাথে আমার পাঠ্যপুস্তকে আলোচিত সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের মিল খুঁজে পাওয়া যায় । মুসলমানদের আগমনের আগে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল। এ সময়ে ভারতের শাসকদের মধ্যে নানা দ্বন্দ্বসংঘাত ও অনৈক্য বিদ্যমান ছিল। তাদের এ রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারত উপমহাদেশের সিন্ধু ও মুলতান অঞ্চল দখল করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন দেখা যায় । উদ্দীপকে বলা হয়েছে, রমেশের বসবাস করা দেশটির মানুষ সামাজিক ক্ষেত্রে নানা শ্রেণি ও বর্ণে বিভক্ত ছিল । রাজনৈতিক ঐক্য না থাকায় পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতিকে পাঠিয়ে দেশটি দখল করে নেন। অনুরূপভাবে সাম্রাজ্যবাদী উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পাঠান। এসময় ভারতের অন্যান্য অঞ্চলের মতো সিন্ধুতেও সামাজিক এবং রাজনৈতিক অরাজকতা ছিল। সেখানে হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী বর্ণপ্রথা তখন খুব জোরদার ছিল। সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা উঁচু বর্ণের লোক হিসেবে পরিচিত ছিল। তারা নিম্নশ্রেণির শূদ্র ও বৈশ্যদের ঘৃণা এবং নানা রকমের নির্যাতন করত। ভারতবর্ষ তখন ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। এ রাজ্যগুলো পরস্পরের ওপর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল । আর এ বিরোধের কারণে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করলে (৭১২ খ্রি.) রাজা দাহিরকে পার্শ্ববর্তী রাজ্যের শাসকেরা কোনো সহযোগিতা করেনি। ফলে সহজেই সিন্ধু এবং পরবর্তী সময়ে মুলতান আরবদের দখলে আসে। আবার উদ্দীপকে উল্লিখিত দেশটিতে বিজয়ী শক্তির শাসন দীর্ঘস্থায়ী হয়নি। একইভাবে মুহাম্মদ বিন কাসিমের দখল করা সিন্ধুতেও আরবদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সেনাপতির সাথে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমেরই মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের ফলাফল উক্ত সেনাপতি অর্থাৎ মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফলের আংশিক প্রতিফলন— কথাটি যথার্থ । আরবদের সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। মুসলমানদের সাম্য, মৈত্রী, ন্যায়নীতি ও উদারতার প্রভাবে ভারতীয় সমাজে বর্ণবাদের নির্মমতা হ্রাস পায়। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল সংস্কৃতির লীলাভূমি ও জ্ঞানচর্চার কেন্দ্র। আরবরা ভারতীয়দের শিক্ষা- সংস্কৃতির উন্নত দিকগুলো গ্রহণ করে তাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। উদ্দীপকে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের এসব সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হলেও এর রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ফলাফলের কথা কিছু বলা হয়নি। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ প্রভাব বিস্তার করেনি। তবে তাদের অনুসরণ করেই পরবর্তী সময়ে গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। আরবদের সিন্ধু বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। ইসলামের একেশ্বরবাদ, সাম্য ও মৈত্রীনীতি হিন্দু সমাজে ধর্মীয় চিন্তা-চেতনার ক্ষেত্রে এক নতুন জোয়ার সৃষ্টি করে। এর প্রভাবে ভারতে ভক্তি আন্দোলন এবং পরবর্তী সময়ে পৌত্তলিকতাবিরোধী ও একেশ্বরবাদী ব্রাহ্মসমাজ গড়ে ওঠে। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ ও বৌদ্ধধর্মের নির্বাণ ধারণা মুসলিম সুফি মতাদর্শকে প্রভাবিত করে । উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হয়েছে। কিন্তু এতে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় দিক সম্পর্কে কিছু বলা হয়নি । তাই উদ্দীপকের বর্ণনায় সিন্ধু বিজয়ের ফলাফল আংশিকভাবে প্রকাশ পেয়েছে।
HSCIslamic History 2nd paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।