শেয়ারFacebookWhatsApp

ভারতবর্ষকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয় ?

উত্তর: ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বাস করায় এ অঞ্চলকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ভারতবর্ষকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয় ?

উদ্দীপক

রাফাত ইতিহাসের বই পড়ে জানতে পারে যে, 'ক' নামক শাসক একজন বিখ্যাত বিজেতা ছিলেন। তিনি বার বার পার্শ্ববর্তী একটি দেশে সামরিক অভিযান পরিচালনা করেন এবং প্রতিবারই স্বীয় রণ-কৌশল দ্বারা বিজয়ী হন্। অভিযান পরিচালনা করে তিনি যে বিপুল ধন-সম্পদের অধিকারী হয়েছিলেন তা দ্বারা স্বীয় রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেছিলেন। তবে বিজিত এলাকায় তিনি স্থায়ীভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বাস করায় এ অঞ্চলকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়।

উত্তর

ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত। ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষ একটি বিচিত্র অঞ্চল। এর উত্তর, উত্তর পশ্চিম ও উত্তর-পূর্ব দিকে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ (মিয়ানমার), পশ্চিমে আরব সাগর অবস্থিত। বর্তমান বাংলাদেশ। ভারত ও পাকিস্তান এর অন্তর্ভুক্ত। ভারতবর্ষের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্বা পর্বত দেশটিকে দুটি অসমান ভাগে বিভক্ত করেছে। বিন্ধ্য পর্বতের উত্তর অংশ 'আর্যাবর্ত' বা উত্তর ভারত এবং দক্ষিণাংশ 'দাক্ষিণাত্য' নামে পরিচিত

উত্তর

উদ্দীপকের 'ক' নামক শাসকের সাথে বিশ্বখ্যাত বিজেতা সুলতান মাহমুদের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। গজনির সুলতান মাহমুদ ছিলেন একজন সমরপ্রিয় ও সাহসী যোদ্ধা। উচ্চাভিলাষী এই বিজেতা স্বীয় রাজ্য গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিত রাজ্য হিসেবে গড়ে তুলতে প্রচুর অর্থের প্রয়োজন বোধ করেন। এই অর্থের জন্যই তিনি বিভিন্ন রাজ্যে অভিমান চালিয়ে বিপুল ধন-সম্পদের অধিকারী- হন। উদ্দীপকের 'ক' নামক শাসকের কর্মকাণ্ডেও যা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে 'ক' নামক বিজেতা তার পার্শ্ববর্তী দেশে সামরিক অভিযান পরিচালনা করে বিপুল ধন-সম্পদের অধিকারী হন। এ সম্পদ দ্বারা স্বীয় রাজধানীকে অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। অন্যতম সমরনেতা গজনির সুলতান মাহমুদের মধ্যেও অনুরূপ প্রতিফলন লক্ষণীয়। সুলতান মাহমুদ ধন-ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষে বারবার আক্রমণ করেন। তার এ অভিযানের উদ্দেশ্য ছিল প্রচুর ধন-সম্পদ আহরণ করে নিজ রাজ্যের উন্নয়ন ঘটানো। তাই তিনি ভারতবর্ষকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করে ২৭ বছরে মোট ১৭ বার সেখানে অভিযান প্রেরণ করেন এবং প্রতিবারই জয় লাভ করে প্রচুর সম্পদ হস্তগত করেন। এসব আহরিত অর্থ-সম্পদ কাজে লাগিয়ে তিনি পজনি রাজ্যকে সমৃদ্ধিশালী করে গড়ে তুলেছিলেন। সুতরাং সুলতান মাহমুদের বিজেতার স্বরূপই যেন উদ্দীপকের 'ক' নামক চরিত্রে ফুটে উঠেছে।

উত্তর

পাঠ্যবইয়ের উক্ত শাসক অর্থাৎ সুলতান মাহমুদের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বারবার অভিযান প্রেরণ করেছিলেন। ঐতিহাসিক হাবিব বলেন, "এটি ধর্মযুদ্ধ ছিল না, গৌরব ও স্বর্ণের লোভেই সংঘটিত পার্থিব যুদ্ধ।" অর্থের তীব্র বাসনা সুলতান মাহমুদের অভিযানেও প্রতিফলিত হয়েছে। ভারত অভিযানে অসামান্য সাফল্য থাকা সত্ত্বেও পাঞ্জাব ছাড়া আর কোনো অঞ্চলকে মাহমুদ সাম্রাজ্যভুক্ত করেননি। তাই ঐতিহাসিকগণ তার অভিযানের পেছনে অর্থনৈতিক কারণকেই মুখ্য কারণ বলে উল্লেখ করেন।An Advanced History of IndiaIndia^{\prime} গ্রন্থেও 'ভারতীয় ধনৈশ্বর্য সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, “সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান- বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।" সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, ১৭ বার অভিযান পরিচালনা করে তিনি সোনা, রুপা, হীরা, জহরত, মণি-মাণিক্য আহরণ করে গজনিতে নিয়ে যান। পজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুলতান মাহমুদের ভারতের রাজ্য বিজয়ের মূল উদ্দেশ্য ছিল ধন-সম্পদ আহরণ করা।
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।