শেয়ারFacebookWhatsApp

আরবদের সিন্ধু বিজয়ী বীরের নাম কী ?

উত্তর: আরবদের সিন্ধু বিজয়ী বীরের নাম মুহাম্মদ বিন কাসিম।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আরবদের সিন্ধু বিজয়ী বীরের নাম কী ?

উদ্দীপক

প্রাচীনকাল থেকেই দেশের শিল্প নগরীর সাথে ছোট শহর-বন্দরের মধ্যে নৌপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের পাশাপাশি একটা সাংস্কৃতিক যোগাযোগও গড়ে ওঠে। ঐতিহ্যের ধারাবাহিকতায় বড় ব্যবসায়ী ইসমত সাহেব নরসিংদী শহর থেকে সাতটি জাহাজে করে শিল্পের কাঁচামাল, কিছু শ্রমিক, উপঢৌকন ও ব্যবসায়ের অর্থ ঢাকায় পাঠাচ্ছিলেন। জাহাজগুলো নারায়ণগঞ্জ আসলে একদল ডাকাত কর্তৃক মালামাল লুণ্ঠিত হয়। ইসমত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর আশু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু এর যথাযথ জবাব ও ক্ষতিপূরণ লাভে তিনি ব্যর্থ হন । এতে মালামাল গ্রহীতার মনে ক্ষোভ দেখা দেয় ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

আরবদের সিন্ধু বিজয়ী বীরের নাম মুহাম্মদ বিন কাসিম।

উত্তর

নিজের সম্মান রক্ষার জন্য রাজা দাহিরের স্ত্রী 'জওহর ব্রত' পালন করেন । প্রাচীনকালে হিন্দু নারীরা বিশেষ করে রাজপুত নারীরা নিজেদের আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য 'জওহর ব্রত' পালন করত। ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব বাহিনী সিন্ধু আক্রমণ করে। এতে রাজা দাহির পরাজিত ও নিহত হন এবং রাওয়ার দুর্গের পতন ঘটে। এ সময় রাজা দাহিরের স্ত্রী নিজের সম্মান রক্ষার্থে অন্তঃপুরের অন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহর ব্রত পালন করেন ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের আরবদের সিন্ধু অভিযানের সাথে সংগতিপূর্ণ । উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আবদুল মালিকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি ও জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের প্রেরণা যোগান। তার উৎসাহে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতে সিন্ধুতে অভিযান ( ৭১২ খ্রি.) পরিচালনা করে। উদ্দীপকের ঘটনা এ অভিযানের প্রত্যক্ষ কারণকে ইঙ্গিত করে। উদ্দীপকে বলা হয়েছে, ইসমত সাহেবের পাঠানো জাহাজের মালামাল নারায়ণগঞ্জের একদল ডাকাত কর্তৃক লুণ্ঠিত হয়। ইসমত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর বিচার ও ক্ষতিপূরণ চান। কিন্তু যথাযথ ক্ষতিপূরণ না পেয়ে তিনি প্রশাসনের ওপর রাগান্বিত হন বিচার আরবদের সিন্ধু অভিযানের পেছনেও এমন একটি কারণ নিহিত ছিল। জানা যায়, সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের এ উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণ করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের ঘটনার সাথে প্রাক-সালতানাতের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

উত্তর

সিন্ধু অভিযানকে "নিষ্ফল বিজয়' বলা যায় না। কারণ মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর সিন্ধু ও মুলতানে আরব শাসন প্রায় দেড়শ বছর স্থায়ী হয়েছিল। আরবদের সিন্ধু বিজয়ের পথ ধরে পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে প্রবেশ করে। মুহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করেই সুলতান মাহমুদ ও মুহাম্মদ ঘুরি ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। সিন্ধু বিজয়ের পর আরব সৈন্যদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে ভারতে বসতি স্থাপন করেন। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তাঘাট নির্মাণ করেন। ইতিহাসবিদ টড 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন। সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এ বিজয়ের ফলে অসংখ্য পির-দরবেশ ভারতীয় উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন; যাদের প্রভাবে সামা, মৈত্রী, উদারতা ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে দলে দলে নির্যাতিত হিন্দু সম্প্রদায় যোগদান করতে থাকে। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার পর আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। সিন্ধু বিজয়ের মাধ্যমে আরবরা সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের নিবিড় সংস্পর্শে আসার সুযোগ পায়। ফলে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। আর্য ও সেমেটিক জাতির এ মিলন ভারতবর্ষে নতুন সমাজব্যবস্থার সৃষ্টি করে। আরবদের কল্যাণমুখী শাসন, ধর্মীয় স্বাধীনতা প্রদান, ধর্মীয় উপাসনালয়গুলো সংরক্ষণ প্রভৃতি কাজ উভয়ের মধ্যে আস্থা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে হিন্দু-মুসলিমের এ সহাবস্থানই পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। উপরের আলোচনা থেকে একথা নিশ্চিতভাবে বলা যায়, আরবদের সিন্ধু অভিযান কোনোভাবেই নিষ্ফল বিজয় ছিল না। বরং এ বিজয়ের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভাব ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।