শেয়ারFacebookWhatsApp

ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কেন?

উত্তর: ৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কেন?

উদ্দীপক

মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। চার্চের প্রধানরা রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাশীল হওয়ায় সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ চার্চের ভেতর গচ্ছিত রাখত। চার্চগুলো জমাকৃত সম্পদের কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো।

Mymensingh · 2023

উত্তর

কিতাব আল হিন্দ গ্রন্থটির রচয়িতা আল বেরুনি।

উত্তর

৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চার্চগুলোতে বহিঃশত্র কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে , মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিত দ্বারা পরিচালিত হতো এবং এগুলো রাজনৈতিক ক্ষমতাশালী ছিল। সাধারণ মানুষ সেখানে অর্থ জমা রাখত। আর এ গচ্ছিত সম্পদের কারণে তারা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতো। এ চার্চগুলোর বহিঃশত্রর দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির অভিযানের সাদৃশ্য লক্ষ করা যায়। গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে দশ হাজার গ্রাম দান করেন। ১০২৩ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৪ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ প্রান্তরে পৌঁছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, ৪১৬-৪১৭ হিজরি মোতাবেক ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। মুলতান ও রাজপুতনার দুর্গম ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করে সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে পৌঁছেন। গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার্থে এগিয়ে আসেন। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধস্পৃহা, তেজস্বিতা ও কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ১০২৬ সালের ৬ জানুয়ারি সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরী প্রসাদের মতে, ৫,০০০ হিন্দু সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়। সুলতান মাহমুদ সোমনাথ, মন্দির হতে দুই কোটি দিনার, মণি-মানিক্য, হীরা- জহরত ও প্রচুর ধনসম্পদ লাভ করেন।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চার্চগুলোতে বহিঃশত্রুর আক্রমণের সাথে সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে।

উত্তর

উক্ত মন্দির তথা সোমনাথ মন্দিরে আক্রমণের কারণ ছিল অর্থনৈতিক এবং এর ফল হিসেবে সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেন। নিচে এর কারণ ও ফলাফল বিশ্লেষণ করা হলো-সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে রচিত বিপুল ধন-সম্পদের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সুলতান মাহমুদ বিপুল পরিমাণ ধন-সম্পদ লাভ করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল সোমনাথ মন্দির আক্রমণ। অধ্যাপক নাজিম সোমনাথ অভিযানকে ইসলামের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছেন। ড. মো. মোহর আলী বলেন, সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রভৃত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ মতে, মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধনরাজির সংবাদ পেয়ে সুলতান মাহমুদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথের দ্বারে পৌঁছান। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধ্য সত্ত্বেও এ অভিযানে সুলতান মাহমুদ জয়লাভ করেন। মন্দিরসহ ৩০০ বিগ্রহ ধ্বংস করা হয়। এ মন্দির থেকে মাহমুদ দু'কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু'শ মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। ঈশ্বরী প্রসাদ বলেন, "সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে।" এ বিজয় তাকে মুসলমানদের অনেকের কাছে মহানায়করূপে চিহ্নিত করে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভের আশায় সোমনাথ মন্দিরে আক্রমণ করেন এবং এগুলো থেকে অনেক অর্থসম্পদ লাভ করেন।
HSCIslamic History 2nd paperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।