শেয়ারFacebookWhatsApp

আল-বেরুনির পরিচয় দাও।

উত্তর: আল বিরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আল-বেরুনির পরিচয় দাও।

উদ্দীপক

আফ্রিকার একটি উপজাতি সূর্যদেবতার মন্দিরকে সবচেয়ে নিরাপদ ও শক্তির আধার মনে করে তাদের সকল ধনসম্পদ সেখানে গচ্ছিত রাখে। তাদের বিশ্বাস শত্রু হতে শক্তিশালীই হোক সূর্যদেবতা তাদের রক্ষা করবে। মন্দিরে ধনসম্পদ গচ্ছিত রাখার বিষয়ে একটি ইউরোপীয় অভিযাত্রী দল অবগত হয়। তাদের স্বপ্ন ছিল হাওয়াই দ্বীপে তারা একটি অবকাশ কেন্দ্র স্থাপন করবে। এজন্য মন্দির লুন্ঠন করার মনস্থির করে। অভিযাত্রীরা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে মন্দির আক্রমণ করে। উপজাতিরা প্রাণপণ লড়াই করেও পরাজিত হয়। অভিযাত্রীরা মন্দির হতে প্রচুর ধনসম্পদ হস্তগত করে।

Dhaka · 2023

উত্তর

শাহনামার রচয়িতা মহাকবি ফেরদৌসি।

উত্তর

আল বিরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

উত্তর

উদ্দীপকে সূর্যদেবতার মন্দির আক্রমণের সাথে সুলতান মাহমুদের ষোড়শ অভিযান তথা সোমনাথ মন্দির অভিযানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে যে, আফ্রিকার উপজাতি সূর্য দেবতার একটি মন্দিরকে নিরাপদ ও শক্তির আধার মনে করেন সেখানে সকল সম্পদ জমা করে রাখে। কিন্তু এ সম্পদের বিষয়ে ইউরোপীয় একটি অভিযাত্রী দল জেনে যায় এবং তারা নিজ দেশকে সাজাতে অর্থ সংগ্রহের জন্য মন্দিরটি আক্রমণ করে। উল্লিখিত ঘটনাটি সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের সাথে সাদৃশ্যপূর্ণ।ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক সামরিক অভিযান ছিল সোমনাথ মন্দিরের বিরুদ্ধে অভিযান। গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে দশ হাজার গ্রাম দান করেন। ১০২৩ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৪ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ - মন্দিরে পৌছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, ৪১৬-৪১৭ হিজরি মোতাবেক ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। মূলতান ও রাজপুতনার দুর্গম ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করে সুলতান মাহমুদ ১০২৬ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে পৌঁছেন। গুজরাটের রাজা ভীমদেব- ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার্থে। এগিয়ে আসেন। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধস্পৃহা,তেজস্বিতা ও কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ১০২৬ সালের ৬ জানুয়ারি সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরী প্রাসাদের মতে, ৫,০০০ হিন্দু সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির হতে দুই কোটি দিনার, মণি-মানিক্য, হীরা-জহরত ও প্রচুর ধনসম্পদ লাভ করেন। তাই বলা যায়, উদ্দীপকের সূর্যদেবতার মন্দির আক্রমণ সোমনাথ মন্দিরে অভিযানের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

সুলতান মাহমুদের ভারত অভিযানের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক কারণ। নিচে উদ্দীপকের আলোকে দিকটি বিশ্লেষণ করা হলো-সুলতান মাহমুদ ভারত আক্রমণের পিছনে অর্থনৈতিক দিকটিই মুখ্য ছিল। অধ্যাপক এম. হাবিব, এসএস জাফর, ভি. এ. স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা সুলতান মাহমুদের ভারত আক্রমণের' অর্থনৈতিক উদ্দেশ্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অধ্যাপক এম হাবিব ভারতীয় রাজন্যবর্গের সাথে সুলতান মাহমুদের যুদ্ধকে ধর্মযুদ্ধ নয় বরং গৌরব ও স্বর্ণের লোভে পরিচালিত পার্থিব যুদ্ধ বলে অভিহিত করেছেন। 'An Advanced History of IndiaIndia^{\prime} গ্রন্থেও ভারতীয় ধনৈশ্বর্য, সংগ্রহ, সুলতান মাহমুদের ভারত অভিযান ইতিহাসবিদ এ মোহর আলীর মতে, "সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের সুদৃঢ়ীকরণ রাজ্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ, বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ মধ্য এশিয়া অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। একথা সর্বজনবিদিত যে, ভারতবর্ষ ছিল ধনৈশ্বর্য সমৃদ্ধ একটি দেশ। সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থের ভান্ডার মনে করেছিলেন। তাই তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি বার বার ভারত আক্রমণ করেন এবং বিপুল অর্থ নিয়ে স্বদেশে ফিরে যান।তাই উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন।
HSCIslamic History 2nd paperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।