রাজা দাহীরের স্ত্রী জওহর ব্রত পালন করেন কেন? ব্যাখ্যা দাও।
উত্তর: রাজা দাহিরের স্ত্রী 'জওহরব্রত' পালন করেন নিজের সম্মান রক্ষা করার জন্য। প্রাচীনকালে হিন্দু নারীরা আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য 'জওহরব্রত' পালন করতেন। ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তির পরীক্ষা হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের স্ত্রী প্রাসাদের অন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহরব্রত পালন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
রাজা দাহীরের স্ত্রী জওহর ব্রত পালন করেন কেন? ব্যাখ্যা দাও।
উত্তর