শেয়ারFacebookWhatsApp

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা।

উত্তর: প্রাচীন হিন্দু সমাজে কোন পুরুষ মারা গেলে তার চিতায় একইসাথে তার বিধবা স্ত্রীকে জীবিত পোড়ানোই সতীদাহ প্রথা। প্রাচীনকালে হিন্দু মহিলারা তার স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য স্বামী মারা গেলে স্বেচ্ছায় স্বামীর চিতায় আত্মাহুতি দিতেন। একটা সময় পর এটি ধর্মীয় রীতিতে পরিণত হয়। তখন ধর্মের দোহাই দিয়ে অনেক বিধবা নারীকে জোর করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এটিই সতীদাহ প্রথা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা।

উদ্দীপক

চীন ও তিব্বতের মধ্যবর্তী একটি স্থানের নাম মঙ্গোলীয়া। এই স্থানেই বিখ্যাত এক বীরের জন্ম হয়। মধ্য এশিয়ার ইতিহাসে অনন্যসাধারণ প্রতিভাসম্পূর্ণ এই মঙ্গোলিয়ান বীর হালাকু খানের নাম সর্বাগ্রে। তিনি তার পিতা টুলি খানের কাছ থেকে ১২৫৬ খ্রিষ্টাব্দে উক্ত অঞ্চলের শাসন ক্ষমতা লাভ করেন এবং ১২৫৮ খ্রিষ্টাব্দে বাগদানে অভিযান পরিচালনা করে তা ধ্বংস করেন। পরবর্তীতে সেখানে তিনি একটি নতুন এবং স্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার প্রতিষ্ঠিত রাজবংশের নামকরণ করা হয় ইলখানী রাজবংশ।

Dhaka · 2022

উত্তর

আলাউদ্দিন হোসেনের।

উত্তর

প্রাচীন হিন্দু সমাজে কোন পুরুষ মারা গেলে তার চিতায় একইসাথে তার বিধবা স্ত্রীকে জীবিত পোড়ানোই সতীদাহ প্রথা। প্রাচীনকালে হিন্দু মহিলারা তার স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য স্বামী মারা গেলে স্বেচ্ছায় স্বামীর চিতায় আত্মাহুতি দিতেন। একটা সময় পর এটি ধর্মীয় রীতিতে পরিণত হয়। তখন ধর্মের দোহাই দিয়ে অনেক বিধবা নারীকে জোর করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এটিই সতীদাহ প্রথা।

উত্তর

উদ্দীপকের বীর হালাকু খানের খানের সাথে পাঠ্যবইয়ের মুহাম্মদ ঘুরির দিকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা আলোচনা করা করা হলো:সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম বা মুহাম্মদ ঘুরি ছিলেন আফগানিস্তানের ঘুর সাম্রাজ্যের। তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অসাধারণ পারদর্শী। তিনি উত্তরাধিকার সূত্রে গজনির সিংহাসনে আরোহন করেন। তখন থেকে তিনি রাজ্যজয়ে মনোনিবেশ করেন। এরই প্রেক্ষিতে ভারতবর্ষে অভিযান শুরু করেন এবং ৩য় অভিযান পরিচালনা করে বিজয় লাভ করেন। পরবর্তীতে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্য গড়ে তোলেন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করে যান, তা ৭০০ বছর স্থায়ী ছিলো। ইতিহাসবিদেরা মুহাম্মদ ঘুরিকে এজন্য ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেন।উদ্দীপকেও বীর হালাকু ছিলেন একজন অনন্যসাধারণ যোদ্ধা। মুহাম্মদ ঘুরিরতো তিনি ও উত্তরাধিকার সূত্রে সিংহাসনে আরোহন করেছিলেন। ক্ষমতা লাভের পর তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এই অভিযানের ফলে তিনি বাগদাদ বিজয় করেন। সেই বাগদাদে তিন তখন নিজের সাম্রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। তাই আলোচনাপূর্বক বলা যায়, উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্তি, অসাধারণ যোদ্ধা ও অভিযানে বিজয় লাভ করে সেখানে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপকের বীর হালাকুর ইতিহাস মুহাম্মদ ঘুরির দিকে ইঙ্গিত করে।

উত্তর

ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিলো উক্ত বীর শাসক তথা মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য। নিম্নে তার এই স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার বিবরণ দেওয়া হলো:ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ ঘুরি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। সর্বপ্রথম তিনি মুলতান ও সিন্ধু অভিযান করেন এবং বিভিন্ন কৌশলে যুদ্ধে বিজয় লাভ করেন। পরবর্তীতে গুজরাট ও পাঞ্জাব বিজয়ের পর তিনি পরিকল্পনা করেন ভারতে মূল ভূখন্ডে প্রবেশের জন্য। যার ফলে তিনি ভারতে স্থায়ী কর্তৃত্ব সৃষ্টির লক্ষ্যে অভিযান চালালে সব হিন্দু রাজারা একজোট হয়ে যায়। ফলে মুহাম্মদ ঘুরি বিজয় লাভ করতে পারে নি। কিন্তু ১ বছর পরে আবারও যুদ্ধ করে বিজয় লাভ করে এবং কুতুবউদ্দিন আইবেককে তার প্রতিনিধি নিয়োগ করে বিজয় অভযান চালিয়ে যেতে থাকে।পরবর্তীতে মুহাম্মদ ঘুরি ফিরে গেলেও তার হয়ে কুতুবউদ্দিন আইবেক অভিযান চালিয়ে যেতে থাকে। ফলে কালিঞ্জর, বাংলা, বিহারসহ সমগ্র ভারতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এছাড়াও পরবর্তীতে ভারতে বিদ্রোহ দেখা দিলে মুহাম্মদ ঘুরি পুনরায় ভারতে এসে সব বিদ্রোহ দমন করেন।এভাবে ই তিনি ভারতবর্ষে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হোন। পরবর্তীতে ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
HSCIslamic History 2nd paperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।