উদ্দীপকে বর্ণিত ঘটনাটি তোমার পঠিত কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি আমার পঠিত আরব তথা দেবল বন্দরে জাহাজ লুণ্ঠনের ও মুসলমান কর্তৃক ভারতের সিন্ধু অভিযানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ-বিন-কাসিমের সিন্ধু অভিযানের সময় আরবের খলিফা ছিলেন উমাইয়া বংশীয় আল ওয়ালিদ। এ সময়ে উমাইয়াদের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে উমাইয়া খিলাফতের ব্যাপক সম্প্রসারণ হচ্ছিল। তার শাসনামলের পূর্ব থেকেই আরবের সাথে শ্রীলঙ্কার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। শ্রীলঙ্কা তথা তৎকালীন সিংহলে বাণিজ্য করতে এসে অনেক মুসলিম বণিক মারা গেলে সিংহলের রাজা ইসলাম গ্রহণ করে এসব বণিকদের মালামাল, পরিবার-পরিজন এবং সাথে আটটি জাহাজ ভর্তি উপঢৌকন খলিফা ওয়ালিদের প্রতি আনুগত্যস্বরূপ প্রেরণ করেন। কিন্তু সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের নিকট লুণ্ঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির ঔদ্ধত্য প্রকাশ করলে তিনি সিন্ধু অভিযান প্রেরণ করেন। হাজ্জাজের নির্দেশে তদীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা ১৭ বছর বয়স্ক যুবক মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অভিযান করেন। তিনি মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে ৫০ হাজার সেনার দাহির বাহিনীকে পরাজিত করে সিন্ধু দখল করেন। উদ্দীপকে দেখা যায়, পানামা খাল দিয়ে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল করে। পেরুর পণ্যবাহী জাহাজের মালামাল ও নাবিকরা অপহৃত হলে বলিভিয়াকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করা হয়। বলিভিয়া ক্ষতিপূরণে অস্বীকৃতি জানালে উক্ত ঘটনা ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুপক্ষের সম্পর্কের অবনতি ঘটে। ফলে পেরু বলিভিয়া আক্রমণ করে। যা সিংহলরাজ কর্তৃক হাজ্জাজ বিন ইউসুফের নিকট উপঢৌকন প্রেরণ ও তা দেবল বন্দরে লুণ্ঠিত হওয়ার পর আরবদের সিন্ধু অভিযানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি তোমার পঠিত কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর